বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন

৫ মাস বন্ধ ঘোষণা কুয়েতের মাদরাসা-স্কুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনার বিস্তার ঠেকাতে কুয়েত সরকার তাদের দেশের জনগণ ও অভিবাসীদের ঘরে থাকতে নির্দেশ দিয়েছে। কোনো ব্যক্তি এ নির্দেশ লঙ্ঘন করলে তাকে ৫ হাজার দিনার জরিমানা সেই সঙ্গে ৩ মাসের জন্য প্রতিষ্ঠান বন্ধ করে দেয়ার বিধান রেখেছে দেশটির সরকার।

করোনায় স্কুল, মাদরাসা চলতি মাস পুরো বন্ধ রাখার কথা বলা হয়েছিলো। তবে বৃহস্পতিবার (১৯ মার্চ) দেশটির তথ্য মন্ত্রণালয় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সেসময় বাড়িয়ে স্কুল-মাদরাসা আগস্টের ৩ তারিখ পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।

এছাড়াও পূর্বের নির্দেশনা মোতাবেক কুয়েতের ধর্মমন্ত্রণালয় আওকাফ জুমার নামাজের পরিবর্তে ৪ রাকাত জোহরের নামাজ বাসায় আদায় করতে বলা হয়েছে।

পরিস্থিতি মোকাবেলায় দেশটিতে দুই সপ্তাহ সাধারণ ছুটি চলছে। এসময়ে সবধরণের অনুষ্ঠান, সভা, সেমিনার যে সকল স্থানে লোকসমাগম বেশি হয় সে সব স্থানসহ সব ধরনের ফ্লাইট, গণপরিবহন, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক, মসজিদ, বিনোদন কেন্দ্রগুলো সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ রাখতে বলা হয়েছে।

Syesta20-Mowdud

বন্ধের আওতায় থাকবে না কার্গো বিমান, কো-অপারেটিভ সোসাইটি, ফার্মেসি, পেট্রল পাম্প ও এটিএম বুথ। এছাড়াও খাবার হোটেলগুলো হোম সার্ভিস ও পার্সেল বিক্রি করতে পারবে তবে ভেতরে বসে খেতে পারবে না।

এছাড়াও জরুরি যে সব দোকানপাট খোলা রয়েছে সে সকল দোকানে একসঙ্গে ৫ জনের বেশি ক্রেতা প্রবেশ করতে পারবে না। প্রয়োজন ছাড়া বাহিরে বের না হতে এবং অধিক লোক এক সঙ্গে ঘোরাঘুরি করতে নিষেধ করা হয়েছে।

বাংলাদেশ দূতাবাসের পক্ষ হতে প্রবাসীদেরকে আতঙ্কিত না হয়ে সচেতন হতে বলা হয়েছে এবং দূতাবাত ও কুয়েত সরকারের গৃহীত আইন ও দিক নির্দেশনা মেনে চলতে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। যেকোন ধরণের তথ্য ও পরামর্শের জন্য দূতাবাসের হটলাইন নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ