শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সৌদির প্রতিনিধিদের সূরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শোনাল ইরান  হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৩৩ পৌনে ২ ঘণ্টার চেষ্টায় আশিক টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে দেশের প্রতিটি অঞ্চলের সম্ভাবনায় গুরুত্ব দিয়েই এবারের বাজেট : অর্থমন্ত্রী চট্টগ্রামে ৩০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ আশিক টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট মাদারীপুরে ডাম্পিং স্টেশনের জন্য জায়গা চূড়ান্ত, ব্যয় হবে ৬২ কোটি টাকা জুলাইয়ের অর্জন একক কোনো ব্যক্তি বা দলের নয়, সবার: প্রধানমন্ত্রী সন্ধ্যার মধ্যে ৯ অঞ্চলের ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা হারামাইনের খুতবায় তাকওয়া ও ঈমানি শক্তি বৃদ্ধির গুরুত্ব

আফগানিস্তানে ভয়াবহ বিস্ফোরণে নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় নাগরিক অঞ্চলে বিস্ফোরণের ফলে নিরাপত্তা বাহিনীর দুই সদস্য নিহত, ৮ জন আহত হয়েছেন।

স্থানীয় কর্মকর্তা ফজলুদ্দীন মুরাদি জানান নিরাপত্তা বাহিনীর সদস্যরা শায়েখ জালাল এলাকা অতিক্রম করার সময় একটি বোমা বিস্ফোরিত হয়।
তিনি আরো বলেন বোমাটি বিস্ফোরণের ফলে নিরাপত্তা বাহিনী দুই জন নিহত এবং ৮ জন আহত হয়েছেন।

এখনও পর্যন্ত কোনও গোষ্ঠী এই বিস্ফোরণের জন্য দায় স্বীকার করেনি, তবে মুরাদির এই বিস্ফোরণের জন্য তালেবানকে দায়ী করেছেন। এদিকে দেশটির দক্ষিণাঞ্চলীয় জাবুল প্রদেশের কাউন্সিলের প্রধান ‘আতা জান হক’ বলেন এই প্রদেশের সেনা-পুলিশ যৌথ স্টেশনে সন্ত্রাসী হামলায় ২৫ জন নিহত হয়েছেন।

এ হামলার জন্য তালেবানকে দায়ী করে তিন বলেন সম্প্রতি পুলিশের ৮ জন সদস্য তালেবান গোষ্ঠীতে যোগ দিয়েছে। এই ৮ জনের সহযোগিতায় তালেবান এ হামলা চালিয়েছে।

জাবুল প্রদেশের গভর্নরের মতে, এরা ছিল তালেবান অনুপ্রবেশকারী। তালেবানের এসকল অনুচরগণ অস্ত্র নিয়ে এই দলে যোগ দিয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ