রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

করোনা: হারামাইন শরীফাইন থেকে সরানো হলো কার্পেট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে মসজিদুল হারাম এবং মসজিদে নববির সকল কার্পেট সরিয়ে নিয়েছে হারামাইন শরীফাইন বিষয়ক সংস্থা ‘হারামাইন প্রেসিডেন্সি’।

আজ রোববার আল আরাবিয়া ডড নেট উর্দূ এ তথ্য নিশ্চিত করেছে। এবিষয়ে হারামাইনের প্রশাসন জানিয়েছে, করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে সতর্কতামূলক এ বিশেষ ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ।

হারমাইন শরীফাইনের জেনারেল প্রেসিডেন্সির চেয়ারম্যান শায়েখ আব্দুর রহমান আস সুদাইস এক বিবৃতিতে বলেন, হারামাইনকে যেকোন ধরনের মহামারি থেকে রক্ষার জন্য সম্ভাব্য সব নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে, মসজিদ নববি ও মসজিদে হারামে রাখা সমস্ত কার্পেট উঠানো হয়েছে।

এর আগে করোনা ভাইরাসের কারণে মসজিদুল হারাম, মসজিদে নববিতে নামাজ ও প্রবেশ নিষিদ্ধ করেছিলো সৌদি সরকার। তাই পবিত্র দুই মসজিদে কেউ গত জুমার নামাজ আদায় করতে পারেনি। ইমামসহ অল্প কিছু সংখ্যক মুসল্লি জুমার নামাজ আদায় করে।

আল আরাবিয়া উর্দু থেকে আবদুল্লাহ আফফানের অনুবাদ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ