রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

করোনা: ভারতে বাড়ি থেকে মামলা লড়বেন আইনজীবীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনার সংক্রমণ রোধে এবার ভারতের সর্বোচ্চ আদালতও বন্ধ ঘোষণা। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত হবে না আর কোনও ব্যক্তিগত শুনানি। এমনটাই জানাল শীর্ষ আদালত।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এসএ বোবদে বলেছেন, সারা দেশজুড়ে কোরোনাভাইরাস আক্রান্তর সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। তারই জেরে আইনজীবীদের চেম্বার সিল করার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, "আইনজীবীরা বাড়ি থেকে মামলাগুলি আদালতে উপস্থাপন করতে পারেন এমন একটি ব্যবস্থা করা হচ্ছে।

প্রধান বিচারপতি বোবদের কথায়, শীঘ্রই আইনজীবীদের লিঙ্ক দেওয়া হবে। তারা বাড়িতে বসেই মামলার তর্ক করতে পারবেন। কীভাবে ভিডিয়ো কল করার জন্য লিঙ্কগুলি ডাউনলোড করতে হবে তা শীঘ্রই ঘোষণা করা হবে।

প্রধান বিচারপতি এস এ বোবদে আগেই জানিয়েছিলেন, ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে জরুরি বিষয়ে শুনানি করবে শীর্ষ আদালত। নিজেদের বাড়িতে বসেই অংশগ্রহণ করতে পারবেন আইনজীবীরা।

শীর্ষ আদালতে প্রবেশের জন্য আইনজীবীদের দেওয়া সমস্ত বৈদ্যুতিন পাস বাতিল করা হয়েছে। তাঁদের চেম্বারগুলি আগামিকাল বিকেল ৫ টায় বন্ধ করা হবে।

দেশে অত্যন্ত দ্রুত গতিতে ছড়াচ্ছে কোভিড-১৯। বিশ্বব্যাপী প্রায় এপর্যন্ত ১৩,০০০ মানুষকে হত্যা করেছে নোভেল করোনা। ভারতে এপর্যন্ত করোনা আক্রান্ত ৪২৫ জন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ