সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

করোনার আতঙ্কে জনশূন্য কলকাতা, লকডাউন না মানায় গ্রেপ্তার ২৫৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রাণঘাতী করোনা ভাইরাসে বিশ্বব্যাপী সাড়ে ১৬ হাজারের অধিক লোকের প্রাণহানি ঘটেছে। এমন পরিস্থিতিতে স্থবির হয়ে উঠেছে ভারতের পশ্চিমবঙ্গের জনজীবন।

মহামারি আকারে হানা দেওয়া ভাইরাসটির বিস্তার রোধে লকডাউন ঘোষণা করা হয়েছে কলকাতাসহ গোটা রাজ্যে। করোনা আতঙ্কে পশ্চিমবঙ্গের শহরগুলোকে প্রায় জনশূন্য বলে দাবি করেছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম। যদিও এ সময়ের মধ্যে নিময় অমান্য করায় অন্তত ২৫৫ জনকে গ্রেপ্তার করেছে রাজ্য প্রশাসন।

আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সোমবার (২৩ মার্চ) বিকাল পাঁচটা থেকে শুক্রবার (২৭ মার্চ) মধ্যরাত পর্যন্ত লকডাউন চলবে গোটা রাজ্যে। এমন পরিস্থিতিতে মঙ্গলবার (২৪ মার্চ) সকাল থেকেই কলকাতার রাজপথের ছবি হার মানাবে আগের যে কোনো ধর্মঘটকে।

কলকাতার পুলিশ সুপার অনুজ শর্মা টুইট বার্তায় জানিয়েছেন, আইন অমান্য করে সড়কে চলাচল করায় এখন পর্যন্ত ২৫৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাই সংকটময় পরিস্থিতিতে জনগণকে ঘরে থাকার অনুরোধ জানাচ্ছি।

সরকারি নির্দেশনা অনুযায়ী, আদালত, জেল, আইনশৃঙ্খলা, স্বাস্থ্যসেবায় কোনো ধরনের বিধিনিষেধ থাকছে না। তাছাড়া পানি, বিদ্যুৎ, পরিচ্ছন্নতা, অগ্নিনির্বাপণ, অসামরিক প্রতিরক্ষা, টেলিকম, ইন্টারনেট, তথ্যপ্রযুক্তি, ডাকঘর, ব্যাংক-এটিএম ব্যবস্থাও আগের মতো চালু রয়েছে। একই সঙ্গে মাছ-মাংস, দুধ ও ফলের মতো আবশ্যিক খাদ্যদ্রব্যের সরবরাহও স্বাভাবিক রয়েছে।

ভারতীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, দেশটিতে প্রাণঘাতী করোনা ভাইরাসের থাবায় এখন পর্যন্ত ১০ জনের প্রাণহানিসহ অন্তত ৪৯৯ জন আক্রান্ত হয়েছেন। এমন পরিস্থিতিতে বাধ্য হয়ে পশ্চিমবঙ্গসহ অন্তত ৩০ রাজ্যে লকডাউন ঘোষণা করেছে সরকার।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ