সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

করোনা: পাকিস্তানে ১ জন থেকে এক গ্রামের ৭ হাজার জন আক্রান্ত!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানে করোনা ভাইরাস ছড়িয়ে যায় সৌদি আরব থেকে ওমরা করে আসা এক মধ্যবয়সীর ব্যক্তির শরীর থেকে। এরপর এই রোগে এক গ্রামের ৭ হাজার জন মানুষের অধিক করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্রমতে জানা যায়, সাদাত খান (৫০) নামের ওই ব্যক্তি ওমরাহ শেষে গত ৯ মার্চ পাকিস্তানে ফিরে আসেন। ফিরেই গ্রামের মানুষের সঙ্গে দেখা করেন তিনি। এরপর তার ওমরা করা উপলক্ষে একটি ভোজ সভারও আয়োজন করেন। সেই অনুষ্ঠানে প্রায় দুই হাজারের বেশি মানুষ আসে। তাদের অনেকের সঙ্গে কোলাকুলি করেন।

ওমরা থেকে ফেরার ১০ দিন পর তার মৃত্যু হয়। গত ১৮ মার্চ মারদান শহরে করোনা ভাইরাসে আক্রান্তদের জন্য নির্মিত একটি আইসোলেশন কেন্দ্রে সাদাত খানের মৃত্যু হয়। সাদাত খান পাকিস্তানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া প্রথম ব্যক্তি।

সাদাত খানের মৃত্যুর পর তার গ্রামের সব মানুষকে (প্রায় ৭ হাজার গ্রামবাসী) কোয়ারেন্টিনে রাখা হয়েছে। পুরো গ্রামটিকেই কোয়ারেন্টিন জোন বলে ঘোষণা করেছেন পাকিস্তান সরকার। সোমবার( ২৩ মার্চ) পর্যন্ত পাকিস্তানে ৮৭৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৬ জন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ