সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

করোনা মহামারির মধ্যেই যুদ্ধমহড়া চালাল যুক্তরাষ্ট্র ও আমিরাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সংযুক্ত আরব আমিরাত বা ইউএই এবং মার্কিন যুক্তরাষ্ট্রের হাজার হাজার সেনা আবুধাবিতে যৌথ যুদ্ধমহড়া চালিয়েছে। করোনাভাইরাস মহামারিকে মধ্যেই এ মহড়া চালানো হয়।

জানা যায়, নেটিভ ফারি’২০ নামের এ মহড়া ইউএই’র রাজধানী আবুধাবির আল-হামারা সেনাঘাঁটিতে চালান হয়। ঘাঁটিতে কৃত্রিম ভাবে তৈরি একটি শত্রু নগরী দখলের অনুশীলন করেছে যৌথ বাহিনী। কৃত্রিম নগরীতে বহুতল ভবন, আধুনিক ঘরবাড়ি, হোটেল, বিমানবন্দর, তেল শোধনাগার এবং কেন্দ্রীয় মসজিদসহ সব ধরণের ব্যবস্থা রাখা হয়েছিল।

মহড়ায় অংশ নেয়ার জন্য চার হাজার মার্কিন সেনা মোতায়েন করা হয়। মহড়ার মার্কিন সাঁজোয়া বহরের যানবাহনসহ সামরিক সরঞ্জাম পার্শ্ববর্তী দেশ কুয়েত থেকে আনা হয়। এ ছাড়া, ভারত মহাসাগরের দ্বীপ দিয়াগো গার্সিয়া থেকেও আনা হয়েছে এসব অনেক সামরিক সরঞ্জাম। ২০০৮ সাল থেকে আমেরিকা এবং ইউএই নিয়মিত দ্বিবার্ষিক এ মহড়া চালিয়ে আসছে এবং এবারে এর ২০তম পর্ব অনুষ্ঠিত হলো।

ইরানের সঙ্গে আমেরিকার টানাপড়েন যখন তুঙ্গে এবং ওয়াশিংটন যখন তেহরানের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্ষেত্রে সমর্থন আদায়ে অব্যাহত ভাবে সচেষ্ট রয়েছে তখন এ মহড়ার আয়োজন করা হলো।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ