সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

২৬ মার্চ থেকে সব ট্রেন বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আজ মঙ্গলবার থেকে রেলওয়ের সব লোকাল ও মেইল ট্রেন বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার থেকে আন্তঃনগর ট্রেন চলাচল বন্ধ হচ্ছে। রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ আলম এ তথ্য জানান।

শরীফ আলম জানান, ২৬ মার্চ থে‌কে সব ট্রেনের টি‌কিট বি‌ক্রি বন্ধ রাখা হয়েছে। এখনও অফিস আদেশ হয়নি। ত‌বে আদেশ হ‌বে ব‌লে আমাকে জা‌নি‌য়ে‌ছেন ট্রা‌ফিক ডি‌রেক্টর। মঙ্গলবার থেকে লোকাল ও মেইল ট্রেন বন্ধ করা হয়েছে।

রেলওয়ের মহাপরিচালক মো. শামছুজ্জামান বলেন, ‘আগামী ২৬ মার্চ থেকে দেশে সব ধরনের ট্রেনের টিকিট বিক্রিও বন্ধ ঘোষণা করা হচ্ছে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও করোনা ভাইরাস প্রাণঘাতি হয়ে উঠেছে। আমরা ধীরে ধীরে সবগুলো ট্রেন বন্ধ করে দেবো। প্রাথমিকভাবে সব লোকাল মেইল বন্ধের সিদ্ধান্ত হয়েছে। আজ থেকে সব লোকাল ট্রেন বন্ধ থাকবে। ভাইরাসটি যাতে সব অঞ্চলে ছড়িয়ে না পড়তে পারে সে কারণে আমরা ট্রেন বন্ধের সিদ্ধান্ত নিয়েছি। আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছি।’

তিনি জানান, আগামী ২৬ মার্চ থেকে সাধারণ সরকারি ছুটি শুরু হওয়ায় ওই দিন থেকে ট্রেনের যাত্রী সংখ্যা বেড়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ