সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

আজ থেকে একসঙ্গে দুইজনের চলাফেরা নিষিদ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে আজ বুধবার থেকে দুইজনের একসঙ্গে চলা নিষিদ্ধ করা হয়েছে। অর্থাৎ দুইজন বা তার চেয়ে বেশি লোক একসঙ্গে জড়ো হতে পারবেন না। এমনটা দেখলেই সশস্ত্র বাহিনী কঠোর ব্যবস্থা নেবে।

এ ছাড়া অতি জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে যেতে পারবেন না। গেলেও নিরাপত্তায় নিয়োজিত সশস্ত্র বাহিনীর সদস্যদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে। এদিকে সরকারের পক্ষ থেকে জনগণকে সচেতন হতে বারবার অনুরোধ করা হলেও তা অনেকেই মানছেন না। অধিকাংশই ছুটির আমেজ নিয়ে বাড়ি ফিরেছেন। কারো মধ্যে সচেতনতা লক্ষ্য করা যায়নি।

দেশের এমন পরিস্থিতিতে এসব নির্দেশনা নিশ্চিত করতেই আজ থেকে পুরোদমে মাঠে নেমেছে সেনাবাহিনী, পুলিশ, নৌবাহিনী ও বিমানবাহিনীসহ সশস্ত্র বাহিনীর অন্য সদস্যরা।

এরমধ্যে পুরো দেশের অধিকাংশ এলাকা নিয়ন্ত্রণে থাকবে সেনাবাহিনী। নৌবাহিনী নিয়ন্ত্রণ করবে উপকূলীয় এলাকাসমূহ। বিমানবাহিনী নিশ্চিত করবে জরুরি ওষুধ সরবরাহ ও চিকিৎসা সেবা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ