রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

আফ্রিকার চাদের সামরিক ঘাঁটিতে হামলায় নিহত ৯২ সেনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মধ্য আফ্রিকার দেশ চাদের একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে নাইজেরীয় বিদ্রোহী গোষ্ঠী বোকো হারাম।

সূত্রমতে জানা যায়, এ হামলায় চাদের অন্তত ৯২ জন সেনা নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত ১০০ জন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

আজ বুধবার (২৫ মার্চ) ইরানভিত্তিক সংবাদমাধ্যম পার্সটুডে জানিয়েছে, নাইজেরিয়ার সীমান্ত পার হয়ে আসা এসব সন্ত্রাসী চাদের সীমান্তবর্তী একটি সামরিক ঘাঁটিতে হামলা চালায়। পশ্চিমাঞ্চলীয় ল্যাক প্রদেশের বোমা এলাকায় সাত ঘণ্টা ধরে এই হামলা চলে। এতে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে।

চাদের প্রেসিডেন্ট ইদ্রিস দেবি ইতনো জানিয়েছেন, হামলায় তাদের কমিশন্ড এবং নন-কমিশন্ড সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। হামলার পর তিনি ওই সেনা ঘাঁটি পরিদর্শন করেন।

ইদ্রিস দেবি ইতনো বলেন, এই প্রথম আমরা এত বেশি সেনা হারালাম। নাম প্রকাশে অনিচ্ছুক একজন সেনা মুখপাত্র জানান, বোকো হারামের হামলায় সামরিক বাহিনীর অন্তত ২৪টি গাড়ি ধ্বংস হয়েছে। এর মধ্যে রয়েছে বেশ কয়েকটি সাঁজোয়া যান। এছাড়া সন্ত্রাসীরা বেশ কয়েকটি স্পিডবোট নিয়ে গেছে। সূত্র: রয়টার্স

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ