সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

খালেদা জিয়াকে আনতে হাসপাতালে স্বজনরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যেকোনো সময় মুক্তি পেতে পারেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। তাকে আনতে ইতোমধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে পৌঁছেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বেগম জিয়ার পরিবারের সদস্যরা।

ইতোমধ্যে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির ফাইলে অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইলটি এখন কারা অধিদপ্তরে রয়েছে। সেখান থেকে এটি ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেল সুপার ইকবাল কবির চৌধুরীর কাছে হস্তান্তর করা হবে।

তারপর তিনি যাবতীয় কাজকর্ম সেরে সেটি নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) যাবেন। সেখানে গিয়ে চিকিৎসাধীন অবস্থায় থাকা বিএনপি চেয়ারপার্সনকে মুক্তি দেবেন জেল সুপার।

বিষয়টি নিশ্চিত করে আইজি প্রিজন্স ব্রিগেডিয়ার জেনারেল মোস্তফা কামাল পাশা বলেন, ফাইলটি ইতোমধ্যে কারা অধিদপ্তরে এসেছে। আনুষ্ঠানিকতা শেষে খুব শিগগিরই তাকে মুক্তি দেয়া হবে।

ফাইলটি নিয়ে আসার জন্য ইতোমধ্যে কারা অধিদপ্তরে গেছেন বলে জানিয়েছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেল সুপার ইকবাল কবির চৌধুরী।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ