রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

করোনায় মৃতের সংখ্যা হাজার ছাড়ালো যুক্তরাষ্ট্রে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রের মৃতের সংখ্যা হাজার ছাড়ালো। জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী দেশটিতে এ পর্যন্ত ১ হাজার ৩২ জনের মৃত্যু হয়েছে। সেইসঙ্গে আক্রান্ত হয়েছে ৬৮ হাজার ৪৮৯ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়েছে ৩৯৪ জন।

আজ-জাজিরা বলছে, ভয়াবহ এই ভাইরাসের সংক্রমণ ঠেকাতে যুক্তরাষ্ট্রের সিনেট দুই লাখ কোটি ডলারের বাজেট পাস করেছে।

গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এর পর তা আস্তে আস্তে প্রায় দুই শ দেশে ছড়িয়ে পড়েছে। সর্বশেষ তথ্যানুযায়ী মরণঘাতী ভাইরাসটির সংক্রমণে বিশ্বে ২১ হাজার ৩০৮ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আক্রান্ত হয়েছে ৪ লাখ ৭২ হাজার ৮৮২ জন। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে প্রায় সোয়া লাখ।

বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর পর থেকে এখন পর্যন্ত দেশে ৫ ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ছাড়া গতকাল বুধবার পর্যন্ত দেশে আক্রান্তের সংখ্যা ৩৯ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন সাতজন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ