রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

করোনা থেকে মুক্তির জন্য মৌরিতানিয়া সরকারের দেশব্যাপী কুরআন তেলাওয়াত চালু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী মহামারি করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য দেশব্যাপী বিরতিহীন কুরআন তেলাওয়াত চালু করেছে মৌরতানিয়া সরকার। ধর্মমন্ত্রণালয়ের এক নির্দেশনার ভিত্তিতে দেশটির প্রতিটি মসজিদে লাউডস্পিকারে চব্বিশ ঘণ্টা তেলাওয়াত চালু রাখতে বলা হয়েছে বলে আরবি গণমাধ্যম যাহরা জানিয়েছে।

এ সপ্তাহের মাঝামাঝিতে সমগ্র মৌরিতানিয়া ইমামদের নিকট প্রেরিত ওই নির্দেশনায় বলা হয়েছে, করোনা থেকে মুক্তি এবং দেশ জাতি ও বিশ্ববাসীর জন্য মহান আল্লাহর নিকট সাহায্য কামনায় পবিত্র কুরআনে কারিমের তেলাওয়াত চালু করা হয়েছে।

সরকারের নির্দেশনার সত্যতা নিশ্চিত করে ধর্মমন্ত্রণালয়ের উপদেষ্টা আসলাম আল মাকারি তার ফেরিফাইড ফেজবুক পেজে দেয়া এক পোস্টে মসজিদ সংশ্লিষ্টদের তা কার্যকর করার আহবান জানিয়েছেন।

উল্লেখ্য যে, বিশ্বের অন্যান্য দেশের মতো মৌরতানিয়ায়ও করোনার প্রাদুর্ভাব ঠেকাতে সরকার সর্বোচ্চ সতর্কতা জারি করেছে- এরই প্রেক্ষিতে দেশটির শিক্ষাপ্রতিষ্ঠানসহ যোগাযোগ ব্যবস্থাও সীমিত রাখা হয়েছে।

যাহরা অবলম্বনে বেলায়েত হুসাইন

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ