রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

ফিলিপাইনে করোনায় ৯ চিকিৎসকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ফিলিপাইনে ৯ চিকিৎসকের মৃত্যু হয়েছে। দেশটির চিকিৎসকদের সবচেয়ে বড় সংগঠন বৃহস্পতিবার এ তথ্য দিয়েছে।

জানা যায়, করোনা মোকাবিলায় চিকিৎসকরা সামনে থেকে নেতৃত্ব দিলেও সুরক্ষা সরঞ্জামের কমতি এবং হাসপাতালগুলো রোগীতে পূর্ণ হওয়ার অভিযোগ চিকিৎসকদের।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী একসঙ্গে এতজন চিকিৎসকের মৃত্যুর আনুষ্ঠানিক ঘোষণা আসার পর শঙ্কা করা হচ্ছে, ফিলিপাইনের স্বাস্থ্য সংকট সম্পর্কে সরকারের তরফে যতটা জানা যায়, প্রকৃত পরিস্থিতি তার চেয়েও খারাপ। দেশটিতে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে এখন ৪৫ জনে দাঁড়িয়েছে।

বৈশ্বিক এই মহামারি মোকাবিলায় সাড়ে ৫ কোটি মানুষের বাসস্থান ফিলিপাইনের প্রধান দ্বীপ লুজানে দ্বিতীয় সপ্তাহের মতো লকডাউন জারি রয়েছে। মানুষ ঘরবন্দি। দেশটিতে করোনাভাইরাসের সংক্রমণ ও বিস্তার আরও বাড়বে বলে সতর্ক করে দিয়েছেন সেখানকার চিকিৎসকরা।

দ্য ফিলিপাইন মেডিকেলে অ্যাসোসিয়েশন বৃহস্পতিবার জানায়, আজ আরও এক চিকিৎসক করোনায় মারা গেছেন। এ নিয়ে ৯ জন চিকিৎসক ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রাণ দিলেন। কিন্তু স্বাস্থ্যকর্মীরা এখনো যথেষ্ট সুরক্ষা সরঞ্জাম পাচ্ছেন না। অরক্ষিত অবস্থায় চিকিৎসা সেবা দিতে হচ্ছে তাদের।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ