সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

'বাংলাদেশকে হাসপাতাল নির্মাণে সহায়তা দিতে প্রস্তুত চীন'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জরুরি পরিস্তিতিতে বাংলাদেশকে হাসপাতাল নির্মাণে সহায়তাসহ সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত চীন। একইসাথে, ভিডিও কনফারেন্সে পরামর্শ দিতেও প্রস্তুত চীনা বিশেষজ্ঞরা।

বৃহস্পতিবার বিকেলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের জন্য চীনের দেয়া করোনা শনাক্তকরণ কীট ও পিপিই গ্রহণকালে সাংবাদিকদের কাছে এমন তথ্য দেন চীনা রাষ্ট্রদূত লি জিমিং।

লি জিমিং বলেন, আপাতত চীন থেকে কোন বিশেষজ্ঞ অথবা চিকিৎসক ও নার্সিং দল বাংলাদশে আসবেন না। তবে জরুরি পরিস্থিতিকে যে কোন সহায়তা দিতে চীন প্রস্তুত রয়েছে। এসময় চীনা রাষ্ট্রদূত এখন পর্যন্ত করোনা পরিস্থিতিতে সরকারের নেয়া সবধরনের প্রস্ততিতে সন্তষ্ট বলেও জানান।

উল্লেখ্য, করোনাভাইরাসের চিকিৎসায় দশ হাজার করোনা সনাক্তকরন কিট, চিকিৎসকদের সুরক্ষার জন্য ১০ হাজার বিশেষ পোশাক এবং তাপমাত্রা নির্ণয়ের জন্য এক হাজার থার্মোমিটার হস্তান্তর করে চীন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ