রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

করোনায় মৃত ৪ বাংলাদেশির জানাজা পড়ালেন নিউইয়র্কের যে আলেম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারাগেছেন মসজিদের এক মুয়াজ্জিনসহ ১২ বাংলাদেশি। এদের মধ্যে ৪ বাংলাদেশির জানাজা হয়েছে। সাহসী সিদ্ধান্ত নিয়ে করোনায় মৃত ৪ বাংলাদেশির জানাজা দেয়ায় প্রশংসায় ভাসছেন বাংলাদিশ আলেম মুফতি মুহাম্মাদ ইসমাইল।

বর্তমানে প্রাণঘাতী মহামারি করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও বিপর্যয়ের শীর্ষে অবস্থানকারী দেশও মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে ইতালি ও স্পেনের চেয়েও বেশি ভয়াবহ আকারে বাড়ছে করোনায় মৃতের সংখ্যা।

২৭ মার্চ শুক্রবার দেশটির নিউইয়র্কে ৪ বাংলাদেশি মারা যায়। তারা নিউইয়র্কের স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। করোনায় মৃতদের একজন সেখানে ট্যাক্সি ক্যাব চালাতেন। তিনি কুইন্সের এলমহার্স্ট হাসপাতালে চিকিৎসাধীন মারা যান। আরেকজন জ্যাকসন হাইটস মসজিদের মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করতেন। তার নাম মো. বাবুল।

এদিকে করোনায় মৃতদের জানাজা নিয়ে তাদের পরিবারের সদস্যরা ছিল চিন্তিত। করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া বাংলাদেশিদের জানাজা দেয়ার সাহসী উদ্যোগ নেন মুফতি মুহাম্মাদ ইসমাইল। তিনি নিউইয়র্কের আন-নূর কালচারাল সেন্টারের প্রিন্সিপাল (বাংলাদেশি আলেম) হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি করোনা ভাইরাসে মৃত্যুবরণকারী ৪ বাংলাদেশির জানাজা পড়ান।

জানাজা দেয়া প্রসঙ্গে বাংলাদেশি আলেম মুফতি মুহাম্মাদ ইসমাইল জানান, ‘একজন আলেম হিসেবে মৃত মুসলমানের জানাজা পড়ানো আমার নৈতিক কর্তব্য। নিজের কর্তব্যবোধ থেকেই আমি জানাজা পড়িয়েছি। ভবিষ্যতেও আমি এই কর্তব্য পালন করে যাব। ইনশাল্লাহ

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা বিশ্বের অন্যান্য দেশকে ছাড়িয়ে গেছে। দেশটিতে করোনায় এখন পর্যন্ত ১ লাখ ৪ হাজার ২৫৬ জন। আর মারা গেছে ১ হাজার ৭০৪ জন। আর নিউইয়র্কে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ১২ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ