সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

শপিংমল বন্ধের সময়সীমা বাড়লো ৪ এপ্রিল পর্যন্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কভিড-১৯ বা করোনার বিস্তার রোধে শপিংমল ও মার্কেট বন্ধ রাখার সময় বাড়িয়েছে মহানগর দোকান মালিক সমিতি। ৪ এপ্রিল পর্যন্ত সব শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি।

আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে ৩১ মার্চ পর্যন্ত সব বিপণিবিতান বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল সংগঠনটি। তবে সরকার ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করায় সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে বলে জানান সংগঠনের সভাপতি তৌফিক এহসান।

তিনি জানান, পরে সরকার কোনো নির্দেশ দিলে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। পরিস্থিতির উন্নয়নে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান সমিতির সভাপতি। তবে, কাঁচাবাজার, মুদি দোকান, ওষুধের দোকান এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান এ সময় খোলা থাকবে।

এদিকে, গত ৪৮ ঘণ্টায় কভিড আক্রান্ত নতুন কেউ শনাক্ত হয়নি বলে জানিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। দেশে মোট কভিডে আক্রান্ত রোগীর সংখ্যা ৪৮। এদের মধ্যে ৫ জন মারা গেছে। আর ১৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ