রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

করোনার চিকিৎসায় নিজের ৭ মাসের বেতন দান করলেন এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস বা কোভিড-১৯ মোকাবিলায় হিমশিম খাচ্ছে গোটা দুনিয়া। ভাইরাসটি মোকাবিলায় বিভিন্ন দেশ বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে।

তুরস্কের প্রেসিডেন্ট রজব তায়িব এরদোগান নিজের ৭ মাসের বেতনের অর্থ দানের মাধ্যমে নিজ দেশে করোনা রোধ কর্মসূচি উদ্বোধন করেছেন।

দেশটির সংবাদ সংস্থা আনাদোলু এ খবর নিশ্চিত করেছে। করোনার লড়াইয়ে অংশীদার হয়ে এরদোগান বলেছেন, ব্যক্তিগতভাবে ৭ মাসের বেতন দান করে আমি কর্মসূচির উদ্বোধন করলাম। খবরে বলা হয়, এই কর্মসূচিতে মন্ত্রিপরিষদের সদস্য ও আইনপ্রণেতারা ৫২ লাখ তুর্কি লিরা দান করেছেন।

এরদোগান বলেছেন, মহামারির কারণে বিভিন্ন পদক্ষেপ নেয়ায় নিম্ন আয়ের মানুষের আর্থিকভাবে সহায়তা করাই এ ক্যাম্পেইনের লক্ষ্য।

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন ৩৭ হাজার ৮১৫ জন। এছাড়া এ ভাইরাস শনাক্ত হয়েছে ৭ লাখ ৮৫ হাজার ৭৭৭ জনের শরীরে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ