রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

আইসোলেশন সেন্টারের জন্য বিল্ডিং দেবে দারুল উলূম দেওবন্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসের কবলে পর্যদুস্ত ভারত। অবস্থায় প্রয়োজন হলে আইসোলেশন সেন্টার বানানোর প্রয়োজন হলে দারুল উলূম দেওবন্দের একটি বিল্ডিং দেয়া হবে বলে জানিয়েছে দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানী।

উত্তর প্রদেশের মূখ্যমন্ত্রী বিজেপি নেতা যোগী আদিত্যনাথের কাছে পাঠানো একটি চিঠিতে একথা জানিয়েছেন মুফতি আবুল কাসেম নোমানী।

দারুল উলূম দেওবন্দের সমাপনী পরীক্ষা স্থগিত করার ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটির মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানী।

গত মঙ্গলবার (২৪ মার্চ) দেওবন্দের এসডিএম, সিও সহ অন্যান্য কর্মকর্তা ও প্রতিষ্ঠানের ব্যবস্থাপকদের সঙ্গে পরামর্শের পর মজলিসে শুরার মাধ্যমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

এদিকে নরেন্দ্র মোদীর প্রতি চিঠি লিখে করোনাক্রান্ত ১০ হাজার রোগীর জন্য আইসোলেশন সেন্টার স্থাপনে জায়গা ও প্রয়োজনীয় অবকাঠামো প্রদানের প্রস্তাব দিয়েছে জমিয়তে উলামায়ে হিন্দ। এছাড়াও অস্থায়ী চিকিৎসাকেন্দ্র স্থাপনে স্বাস্থ্য মন্ত্রণালয়কে সবধরণের সহোযোগিতা করার প্রস্তাব দিয়েছে সংগঠনটি।

ইতোমধ্যে ভারতের নিম্ন আয়ের নাগরিক ও গরিবদের জন্য ত্রাণ তহবিল গঠনের ঘোষণা দিয়েছেন জমিয়ত উলামায়ে হিন্দের সেক্রেটারী জেনারেল মাওলানা সাইয়্যিদ মাহমুদ আস’আদ মাদানী।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ