রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

করোনার মধ্যেই চীনে দাবানল, দমকল কর্মীসহ নিহত ১৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনার প্রকোপ পুরোপুরি শেষ না হতেই চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশের জিচ্যাং শহরে একটি বিশাল বনভূমিতে দাবানলের সৃষ্টি হয়েছে। এতে কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন।

স্থানীয় সরকারের বরাত দিয়ে গতকাল মঙ্গলবার এমনটি জানিয়েছে ইন্দোনেশিয়ার গণমাধ্যম জাকার্তা পোস্ট।

প্রতিবেদনে বলা হয়, আগুন নেভাতে গিয়ে ১৮ জন দমকলবাহিনীর সদস্যসহ ১৯ জন নিহত হয়েছেন । স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, আগুনের ধোয়ায় জিচ্যাং শহরের আকাশ পুরো ছেয়ে গেছে।

এ বিষয়ে একটি বিবৃতিতে স্থানীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়, সোমবার স্থানীয় সময় বেলা ৩টার দিকে এই আগুনের সূত্রপাত হয়। সেখানে দমকলবাহিনীর ১৪০টি গাড়ি মোতায়েন করা হয়েছে। এছাড়া চারটি হেলিকপ্টার এবং ৯শ দমকলবাহিনীর সদস্য উদ্ধার কাজ চালাচ্ছেন। প্রায় ১২শ’ মানুষকে দাবানল থেকে উদ্ধার করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ