সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

করোনায় আক্রান্ত বিএসএমএমইউর এক চিকিৎসক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীতে একজন চিকিৎসক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের গ্যাস্ট্রোএন্টেরোলজি বিভাগে কর্মরত আছেন। এই ঘটনায় ওই ভবনের ৮ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

আক্রান্ত চিকিৎসককে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) তত্ত্বাবধানে রাখা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক কনক কান্তি বড়ুয়া।

জানা যায়, বিএসএমএমইউতে চিকিৎসা দেয়ার পাশাপাশি ওই চিকিৎসক রাজধানীর গ্রিনলাইফ হাসপাতালে প্রাইভেট প্র্যাকটিস করতেন। বসবাস করতেন শাহবাগের হাবিবুল্লাহ রোডে।

বিএসএমএমইউর উপাচার্য বলেন, ওই চিকিৎসকের করোনা পজিটিভ হওয়ার পর আমি বিভাগের চেয়ারম্যানকে বলেছি, যারাই তার সংস্পর্শে ছিলেন তাদের সবাইকে কোয়ারেন্টাইনে পাঠাতে। সংক্রমণ ঠেকাতে প্রয়োজনে আমরা আরো কঠোর পদক্ষেপ নেব।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ