সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

মক্কা-মদিনায় একদিনের কারফিউ জারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মরণব্যাধী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সৌদি আরবের পবিত্র নগরী মক্কা ও মদিনায় পূর্ণাঙ্গ তথা ২৪ ঘণ্টার কারফিউ জারি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এ কারফিউ চলবে। এক টুইট বার্তায় নোটিশ আকারে এ ঘোষণা দেয় সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

ঘোষণা অনুযায়ী আজ থেকে আগামী ২৪ ঘণ্টার এ কারফিউ বলবৎ থাকবে। দেশটিতে করোনা ছড়িয়ে পড়ার পর এই প্রথম পবিত্র মক্কা এবং মদিনা নগরী পূর্ণাঙ্গ কারফিউয়ের আওতায় আসলো।

এর আগে এই দুই নগরীসহ দেশটির বিভিন্ন প্রদেশে ২১ দিনের আংশিক কারফিউ জারি ছিল। তখন কারফিউ বিকাল ৩টায় শুরু হয়ে সকাল ৭টায় পর্যন্ত ১৬ ঘণ্টা চলতো। এই প্রথম দেশটিতে পুরো ২৪ ঘণ্টার কারফিউ জারি করা হলো।

সৌদি আরবে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ২১ জন মৃত্যুবরণ করেছেন। এদের মধ্যে কয়েকজন বাংলাদেশিও আছেন। এ ছাড়া মোট সংক্রমিত হয়েছেন ১ হাজার ৮৮৫ জন।

বিশ্বের ২০৩টি দেশে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ৯ লাখ ৬২ হাজারের মতো। এর মধ্যে মারা গেছেন ৪৯ হাজার ১৬০ জনের অধিক। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২ লাখ ৩ হাজার ১৯০ জন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ