সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

জুম্মার নামাজ নিয়ে ইসলামিক ফাউন্ডেশনের অনুরোধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ শুক্রবার (৩ এপ্রিল) জুম্মার নামাজে দেশের সব মসজিদে বাংলা বয়ানকে নিরুৎসাহিত করে শুধুমাত্র সংক্ষিপ্ত খুতবা ও ফরজ নামাজ পড়ার আহবান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। পাশাপাশি নামাজের সময় কাতারে ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়ানোর অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

ইসলামিক ফাউন্ডেশন জানায়, করোনা সংক্রমণ রোধে এ ব্যবস্থা নেয়া হয়েছে। তাই নামাজের আগে বাংলা বয়ান না দিয়ে শুধুমাত্র সংক্ষিপ্তভাবে খুতবা দেয়ার অনুরোধ জানানো হয়েছে।

এছাড়া বয়স্ক মুসুল্লিসহ যে কোনো বয়সের মুসুল্লি যাদের হাঁচি কাশি, জ্বর কিংবা গলা ব্যথা রয়েছে তাদেরকে জুম্মার নামাজসহ সব নামাজ বাসায় পড়তে বলা হয়েছে। পাশাপাশি যে কোনো রোগে আক্রান্তদের মসজিদে না যাওয়ারও পরামর্শ দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

এছাড়া মুসুল্লিদের ফরজ নামাজ ছাড়া সুন্নাত ও নফল নামাজ বাসায় পড়তে আহবান জানানো হয়েছে। করোনা সংক্রমণ রোধে ইতিমধ্যেই বিশ্বের অনেক মুসলিম দেশে মসজিদে নামাজ বন্ধ রাখা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ