সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

করোনার উপসর্গে দুদক পরিচালকের মৃত্যু, স্ত্রী-সন্তান আইসোলেশনে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় দুদকের একজন পরিচালক মারা গেছেন।

আজ সোমবার (৬ এপ্রিল) ভোরে তিনি মারা যান। তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. রেজাউল আলম। মারা যাওয়া দুদকের ওই পরিচালকের স্ত্রী-সন্তানকে আইসোলেশনে রাখা হয়েছে।

মারা যাওয়া দুদক পরিচালক প্রশাসন ক্যাডারের ২২তম ব্যাচের কর্মকর্তা ছিলেন। তিনি বেশ কিছু দিন ধরে কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মো. রেজাউল আলম ও মারা যাওয়া দুদক পরিচালক প্রশাসন ক্যাডারের একই ব্যাচের কর্মকর্তা।

দুদকের ওই পরিচালক কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। প্রায় সপ্তাহখানেক কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

তিনি করোনাভাইরাসের আক্রান্ত ছিলেন কি না সেটি নিশ্চিত হতে নমুনা সংগ্রহ করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর তথ্য মতে, গত ৮ মার্চ দেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয়। আজ সোমবার পর্ন্তন্ত রোগীর সংখ্যা ১২৩। মারা গেছেন ১২ জন। সুস্থ হয়েছেন ৩৩ জন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ