সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

করোনার তথ্য ও পরামর্শ দিতে ডিএনসিসির পাঁচ তথ্যকেন্দ্র চালু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা পরিস্থিতিতে নগরবাসীকে তথ্য ও পরামর্শ দিতে তথ্যকেন্দ্র চালু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ডিএনসিসির পাঁচটি অঞ্চলের প্রতিটিতে একটি করে মোট পাঁচটি তথ্যকেন্দ্র চালু করা হয়েছে।

রোববার অনুষ্ঠানিকভাবে তথ্য ও পরামর্শ কেন্দ্রগুলোর কার্যক্রম শুরু হয়। সূত্র জানায়, পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত ২৪ ঘণ্টা ফোন কলের মাধ্যমে এসব তথ্যকেন্দ্র থেকে সেবা পাবেন নাগরিকেরা।

তথ্য কেন্দ্রগুলো- নারী মৈত্রী, পিএ-১, মগবাজার, ঢাকা। ফোনঃ ৮৮০২-৯৩৫৫২৭৭; নারী মৈত্রী, পিএ-২, মোহাম্মদপুর, ঢাকা। ফোনঃ ০১৩১১-৯৪৬৪৩২; ঢাকা আহসানিয়া মিশন, পিএ-৩, নেকী বাড়িরটেক মাজার রোড, মিরপুর, ঢাকা। ফোনঃ ০১৩০১-৫৯৬৮৩৯; বাপসা, পিএ-৪, বর্ধিত পল্লবী, মিরপুর, ঢাকা। ফোনঃ ০১৭৭০-৭২২১৯৪ এবং ইউটিপিএস, পিএ-৫, উত্তরা, ঢাকা। ফোনঃ ০১৩১৪-৭৬৬৫৪৫।

এ বিষয়ে ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুন বলেন, এই তথ্যকেন্দ্রগুলোতে নাগরিকেরা করোনা সম্পর্কে তথ্য ও পরামর্শ পাবেন। তবে এই সেবা নিতে হবে ফোনের মাধ্যমে। সরাসরি এখানে কোনো সেবা পাওয়া যাবে না কারণ এগুলো করোনা এর চিকিৎসা হয় এমন কোনো হাসপাতাল। আমাদের বিভিন্ন মাতৃসদন আছে। সেখানে চিকিৎসকেরা বসেন। সেখানে আমরা এই ফোন নম্বরগুলো চালু করেছি যেন নগরবাসী করোনার সম্পর্কিত তথ্যাদি জানতে পারেন। কেউ নিজেকে করোনা ঝুঁকিতে আছেন মনে করলে কি করবেন, করোনায় আক্রান্ত কিনা পরীক্ষা করতে চাইলে কি করবেন; এসব তথ্য ও পরামর্শ পাবেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ