সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

দোকানপাট বন্ধ থাকবে ১৪ এপ্রিল পর্যন্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসের কারণে দেশের দোকানপাট বন্ধের সময়সীমা আবারো বাড়ানো হল। ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে দোকানপাট, বিপণিবিতান ও শপিং মল। তবে যথারীতি খোলা থাকবে কাঁচাবাজার, রেস্তোরাঁ, মুদি দোকান, সুপারশপ ও ওষুধের দোকান।

গতকাল দোকান মালিক সমিতির সভাপতি মুহা. হেলাল উদ্দিন, মহাসচিব জহির উদ্দিন ভূঁইয়া ও সহ-সভাপতি তৌফিক এহেসান স্বাক্ষরিত বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, করোনা ভাইরাসের ছড়িয়ে পড়া রোধ এবং দোকান মালিকদের সুরক্ষায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সরকারের ঘোষিত সাধারণ ছুটির সঙ্গে সঙ্গতি রেখে এর আগে কয়েক দফা দোকান বন্ধ রাখার সময়সীমা বাড়ানো হয়েছে। প্রথমে বন্ধ করার ঘোষণা দেয়া হয়েছিল ৩১ মার্চ পর্যন্ত। এরপর সেটা বাড়িয়ে ৪ এপ্রিল করা হয়। এবার বাড়ানো হলো ১৪ এপ্রিল পর্যন্ত।

গতকাল পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে ৮৮ জন। মৃত্যুবরণ করেছেন এখন পর্যন্ত ৯ জন। আক্রান্ত ৮৮ জনের মধ্যে রাজধানী ঢাকারই ৫২ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ