সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

ছেলের ইমামতিতে সম্পন্ন হলো খলিফায়ে মাদানীর জানাজা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনের নেতা শায়খুল ইসলাম হজরত মাওলানা সায়্যিদ হোসাইন আহমদ মাদানি (রহ.)-এর খলিফা ও বাংলাদেশের প্রাচীন ইসলামি রাজনৈতিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি,শায়খুল হাদিস আল্লামা আব্দুল মুমিন শায়খে ইমামবাড়ির জানাজা সম্পন্ন হয়েছে।

আজ বুধবার (৮ মার্চ) দুপুর ১.৪৫ মিনিটে শায়খে ইমামবাড়ির ছেলে মাওলানা এমদাদুল্লাহ-এর ইমামতিতে জানাজা শেষে পারিবারিক কবস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে শায়খে ইমামবাড়ি গতকাল মঙ্গলবার (৭ এপ্রিল) দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে নিজ বাড়িতে বার্ধক্যজনিত রোগে ইন্তেকাল করেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ১০০ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

ব্যক্তিগত জীবনে তিনি ৬ ছেলে ও ২ মেয়ের পিতা ছিলেন। তার জীবদ্দশায় ৬ ছেলের ২ জন ইন্তেকাল করেছেন। এরমধ্যে একজন পাকিস্তানে শীয়াদের হামলায় শহীদ হন।

শায়েখে ইমামবাড়ী ২০০৫ সাল থেকে মৃত্যু পর্যন্ত জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি ছয় পুত্র এবং তিন কন্যা সন্তানের জনক ছিলেন। দুই ছেলে তার জীবদ্দশায় মৃত্যুবরণ করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ