রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

বিশ্ববাসীকে শবে বরাতের শুভেচ্ছা জানালেন এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন: পবিত্র শবে বরাত উপলক্ষে তুর্কি জনগণ ও বিশ্ব মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়িব এরদোগান।

স্থানীয় সময় মঙ্গলবার তুর্কি প্রেসিডেন্টের টুইটার হ্যান্ডেল থেকে প্রকাশিত এক বার্তায় শুভেচ্ছা জানান তিনি।

বার্তায় মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী এই নেতা সমগ্র মুসলিম উম্মাহর প্রতি শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, পবিত্র এই রাত যেন গোটা মানবজাতির জন্য কল্যাণের দুয়ার উন্মোচনের কারণ হয় আমি এই কামনা করছি।

টুইট বার্তায় কুরআনে কারিমের সূরা দুখানের চতুর্থ আয়াত 'এ রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় স্থিরীকৃত হয়' এর উদ্ধৃতি দেন এরদোগান। নামাজ, রোজা ও তেলাওয়াতের মাধ্যমে সবাইকে মানবজাতির মুক্তি ও কল্যাণের জন্য দোয়া করারও আহবান জানান তিনি।

সূত্র: আনাদুলু আরবি ও তুর্কি প্রেস

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ