রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

করোনায় যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ৯১ বাংলাদেশির মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বিদেশে এখন পর্যন্ত শতাধিক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। তারমধ্যে শুধু যুক্তরাষ্ট্রেই ৯১ বাংলাদেশি প্রবাসী মারা গেছেন বলে জানা গেছে। মৃতদের মধ্যে নিউ ইয়র্কের বাংলাদেশ সোসাইটির সভাপতি ও কার্যকরী সংসদের একজন সদস্যও রয়েছেন।

সবচে’ বেশি বাংলাদেশির মৃত্যু হয়েছে নিউ ইয়র্কে। এরপর নিউ জার্সি ও মিশিগানেও বেশ কিছু বাংলাদেশির মৃত্যু হয়েছে। নিউ ইয়র্ক কর্তৃপক্ষ করোনায় বেশি সংক্রমিত এলাকাগুলোর নাম প্রকাশ করেছে। এর মধ্যে রয়েছে- জ্যাকসন হাইটস, জ্যামাইকা ও ব্রুকলিনের কয়েকটি এলাকা। এসব এলাকায় বাংলাদেশিদের সংখ্যা অনেক।

যুক্তরাষ্ট্রের পরই সবচে’ বেশি বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে যুক্তরাজ্যে। সেখানে ২৩ বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে।

তবে ইতালি ও স্পেনে করোনায় তুলনামূলকভাবে প্রবাসী বাংলাদেশির মৃত্যুর সংখ্যা কম। এই দুই দেশে তিন জন করে বাংলাদেশির মৃত্যু হয়েছে।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সৌদি আরবে ৬, কাতারে ২, আরব আমিরাতে ১, লিবিয়ায় ১, সুইডেনে ১ ও গাম্বিয়ায় ১ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এছাড়া সিঙ্গাপুরে ও বাহরাইনে বেশ কিছু বাংলাদেশির আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ