সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

আল্লামা আহমদ শফী অসুস্থ, হাসপাতালে ভর্তি, দোয়ার আবেদন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হেফাজত ইসলাম বাংলাদেশের আমির ও হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী অসুস্থ বোধ করায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ শনিবার (১১ এপ্রিল) বিকেলে তাকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আল্লামা শফীর ছেলে হাটহাজারী মাদরাসার সহকারী শিক্ষা পরিচালক ও হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা আনাস মাদানী।

মাওলানা আনাস মাদানী বলেন, দুই একদিন যাবত স্বাস্থ্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন শাহ আহমদ শফী। হজমজনিত কারণে সমস্যার কারণে তাকে চিকিৎসার জন্য চট্টগ্রামের প্রবর্তক মোড়ের সিএসসিআর নামে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি আরও জানান, তার বাবা হজমজনিত কারণে খেতে পারছেন না। এখন স্যালাইন চলছে, রাইস টিউব দিয়ে খাবার দেওয়া হচ্ছে। আর সব কিছু স্বাভাবিক। তবে হাসপাতালে চিকিৎসকের তত্ত্বাবধানে আছেন।

হেফাজত আমিরের সুস্থতায় জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ছেলে মাওলানা আনাস মাদানী।

উল্লেখ্য, আল্লামা আহমদ শফী ১০৩ বছর বয়স চলছে। বার্ধক্যজনিত দুর্বলতার পাশাপাশি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্টে ভুগছেন তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ