সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


প্রয়োজনে অগ্রিম যাকাত প্রদান করুন: বিত্তবানদের প্রতি আলেমদের আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুফিয়ান ফারাবী।।
বিশেষ প্রতিবেদক>

লকডাউনে অচল পুরো দেশ। খেয়ে না খেয়ে জীবন পাড় করছেন অসংখ্য মানুষ। সামর্থ্য অনুযায়ী অনেকেই এগিয়ে এসেছেন অনাহারী মানুষের কান্না মুছে দিতে। তবে সাহায্য-সহযোগিতা ও সরকারী অনুদানের চেয়ে ক্ষুধার্ত অসহায় মানুষের সংখ্যা বেশি। ত্রাণ সামগ্রী কেউ পাচ্ছেন কেউ পাচ্ছেন না।

এ অসহায়দের দিকে তাকিয়ে ধনবানদের কাছে অনুরো নিয়ে এসেছেন বাংলাদেশের শীর্ষ দুই মুফতি, জামিয়া শায়েখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের মহাপরিচালক মুফতি মিযানুর রহমান সাঈদ ও বসুন্ধরা মাদরাসার মুফতি আরশাদ রহমানী। তারা সাধারণ দান অনুদানের পাশাপাশি মানুষদেরকে যাকাত প্রদানের আহ্বান জানিয়েছেন।

তারা বলছেন, ধনবান ব্যক্তিগণ যেন সাধারণ দান অনুদানের পাশাপাশি করুণ এই পরিস্থিতিতে তাদের যাকাতও আদায় করে দেন।

মুফতি আরশাদ রহমানী বলছেন, মানুষের উপর যাকাত ওয়াজিব হয় মালের এক বছর অতিক্রম হওয়ার পর। যে ব্যক্তি আজকে নেসাব পরিমাণ মালের মালিক হলো, তার উপর ঠিক এক বছর পর যাকাত ওয়াজিব হবে।

কিন্তু কেউ যদি এক বছর পূর্ণ হওয়ার আগেই যাকাত আদায় করে দেন, তাহলেও তার জিম্মা থেকে যাকাত আদায় হয়ে যাবে। তবে এক বছর পূর্ণ হওয়ার আগ পর্যন্ত তার উপর যাকাত ওয়াজিব নয়। এক বছর পূর্ণ হওয়ার আগ পর্যন্ত সে ইচ্ছাধীন। চাইলে সে যাকাত আদায় করে দিতে পারে।

আমাদের দেশে মানুষ রমজানে যাকাত আদায় করে থাকেন। অধিক নেকি অর্জনের আশায় তারা এমনটি করে থাকেন। রমজানে দান সদকা ও ইত্যাদির অধিক ফজিলতের বিষয় হাদিস রয়েছে। রমজানে সাধারণ দান সদকা করা অবশ্যই পুণ্যের কাজ।

তবে বর্তমান যে প্রেক্ষাপট চলছে তাতে যাদের উপর যাকাত ওয়াজিব হয়ে আছে তারা অন্যান্য দান সদকার পাশাপাশি যাকাতও আদায় করে দিতে পারেন। আর যাদের যাকাতের বছর পূর্ণ হয়নি তারাও চাইলে এই মুহূর্তে যাকাতের অংশটুকু মানবতার কল্যাণে খরচ করতে পারেন। যদিও তারা এ ব্যাপারে ইচ্ছাধীন, তবুও অনাহারীদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য তারা এ কাজটি করতে পারেন।

মুফতি মিযানুর রহমান সাঈদ বলেন, রমজানে যাকাত বলতে কোন কিছু নেই। মানুষের উপর বছরের নানা সময়ে যাকাত ওয়াজিব হয়। নির্দিষ্ট মাল এক বছর অতিক্রম করার পর তার যাকাত প্রদানের সময় আসে। তখন তার উপর যাকাত আদায় করা ওয়াজিব হয়।

এজন্য যাকাত আদায়