রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

লকডাউনে বিয়ে বিচ্ছেদে নিষেধাজ্ঞা দিয়েছে দুবাইয়ের আদালত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লকডাউনে বিয়ে ও বিচ্ছেদে নিষেধাজ্ঞা দিয়েছে দুবাইয়ের আদালত। একসঙ্গে বহু মানুষের সমাগমের আশঙ্কা থেকেই এমন নির্দেশ এসেছে।

জি নিউজ জানায় লকডাউনের মধ্যে নতুন বিয়ে হওয়ার সম্ভাবনা কম। কিন্তু বিয়ে ভেঙে যাওয়ার ঘটনা ঘটছে অহরহ। করোনার প্রকোপে লকডাউনের মধ্যে চীনে বিয়ে বিচ্ছেদের হার বেড়েছে। দুবাইয়েও এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে খবরে দাবি করা হয়। চার দেয়ালে ঘরবন্দি থাকায় স্বামী-স্ত্রীর দাম্পত্য কলহ বাড়ছে। যে কারণে পরিবারগুলোতে বিচ্ছেদও ঘটছে বেশি।

বিশ্ব মহামারী করোনার লকডাউনে দুবাইয়ের আদালতে বাড়ছিল বিবাহবিচ্ছেদের আবেদন। ফলে বিচার বিভাগের পক্ষ থেকে নোটিশ জারি করে স্পষ্ট বলা হয়েছে, লকডাউনের সময় বিয়েও করা যাবে না, বিবাহবিচ্ছেদের আবেদনও করা যাবে না।

পরবর্তী নোটিস জারি না হওয়া পর্যন্ত এই নির্দেশ সবাইকে পালন করতে হবে। বিচারক খালেদ আল-হাওসনি বলেন, যারা লকডাউনের আগেই বিয়ের যাবতীয় আনুষ্ঠানিকতা পূরণ করে রেখেছেন; তারা এই সময় বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে রাখতে পারেন। তিনি বলেন, তবে কাউকে দাওয়াত করতে পারবেন না। এমনকী আত্মীয়—স্বজনদের কাউকেই ডাকা যাবে না।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ