রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

লেবানন সীমান্তে গোয়েন্দা ক্যামেরা স্থাপন করেছে ইসরায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইহুদিবাদী অবৈধ রাষ্ট্র ইসরায়েলি সেনারা লেবানন সীমান্তে গোয়েন্দা ক্যামেরা স্থাপন করেছে বলে খবর পাওয়া গেছে। লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সঙ্গে যখন তেল আবিবের উত্তেজনা তুঙ্গে রয়েছে তখন এ পদক্ষেপ নিল ইসরায়েলি সেনারা।

লেবাননের আরবি দৈনিক আল-নাশরা জানিয়েছে, লেবানন সীমান্তের কংক্রিটের প্রাচীরের ওপারে ‘আদাইসে’ ও ‘কুফার কিলা’ গ্রামে যাওয়ার সংযোগ সড়কে স্থাপিত পর্যবেক্ষণ টাওয়ারগুলোতে এসব ক্যামেরা স্থাপন করা হয়েছে।

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর একজন সিনিয়র কমান্ডার ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের গুপ্তচরদের হাতে নিহত হওয়ার এক সপ্তাহ পর গোয়েন্দা ক্যামেরা স্থাপনের এ পদক্ষেপ নিল তেল আবিব। আলী মোহাম্মাদ ইউনেস নামক ওই কমান্ডারকে গত সপ্তাহে দক্ষিণ লেবাননের জেবশিত গ্রামে হত্যা করা হয়।লেবাননের যেসব নাগরিক ইহুদিবাদী ইসরাইলের পক্ষে গুপ্তচরবৃত্তি করে তাদেরকে শনাক্ত করার দায়িত্বে ছিলেন আলী মোহাম্মাদ ইউনেস।

ওই হিজবুল্লাহ কমান্ডারের হত্যকাণ্ড নিয়ে যখন সংগঠনটির সঙ্গে ইসরাইলের উত্তেজনা বেড়ে যায় তখন শুক্রবার তেল আবিব সিরিয়ায় হিজবুল্লাহর অবস্থানে হামলা চালানোর হুমকি দেয় যা দু’পক্ষের উত্তেজনাকে বহুগুণে বাড়িয়ে দিয়েছে। পার্সটুডে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ