সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

উন্নত চিকিৎসায় ঢাকায় আসছেন আল্লামা শাহ আহমদ শফী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক, রাহবারে আলেমে দীন, পীরে কামেল আল্লামা শাহ্ আহমদ শফী উন্নত চিকিৎসায় ঢাকা আসতে পারেন আগামীকাল মঙ্গলবার।

রাজধানী ঢাকার শাহজানপুর জামিয়া মাহমুদিয়া মাদরাসার মুহতামিম মুফতি সুলতান আহমদ জাফরী, জামিয়া ইমদাদিয়া ফরিদাবাদ মাদরাসার নায়েবে মুহতামিম, বেফাকের যুগ্ম মহাসচিব, মুফতি নুরুল আমিনের বরাতে জানান, শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফী কে ঢাকায় আনতে হেলিকপ্টার ঠিক করা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য ঢাকা আসবেন তিনি।

এর আগে, স্যোশাল মিডিয়ায় শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফীর মৃত্যুর গুজব ছড়িয়ে গেলে হজরতের ছেলে মাওলানা আনাস মাদানী এক ভিডিও বার্তায় দেশবাসীকে গুজবে কান না দেয়ার আহ্বান জানিয়ে বলেন, আমার আব্বাজান আগের চেয়ে ভালো আছেন। তার আরও উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনার চিন্তা করা হচ্ছে। আজ সোমবার দুপুর থেকেই গুজব ছড়িয়ে পড়ে যে আল্লামা শফী মারা গেছেন।

গত শনিবার (১১ এপ্রিল) বমি, মাথা ব্যথা ও শারীরিক দুর্বলতা নিয়ে তিনি চট্টগ্রামে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি হন। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের হৃদরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিম চৌধুরীর তত্ত্বাবধানে রয়েছেন তিনি। প্রায় ১০৩ বছরের বয়সী আল্লামা আহমদ শফী চলতি বছর আগেও কয়েক দফা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। দীর্ঘদিন যাবৎ তিনি বার্ধক্যজনিত দুর্বলতার পাশাপাশি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্টে ভুগছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ