রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

করোনায় আক্রান্তদের অবমাননা করা হারাম: আল আজহারের ফতোয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনাভাইরাসে আক্রান্তদের নিয়ে আল-আজহার ইন্সটিটিউট নতুন ফতোয়া জারি করেছে। এ ফতোয়া অনুযায়ী, করোনায় আক্রান্তদের হয়রানি ও অবমাননা করা হারাম ঘোষণা করা হয়েছে।

মিসরের আল-আজহার ইন্সটিটিউট গত শনিবার এক ফতোয়া জারির মাধ্যমে ঘোষণা করেছে জীবদ্দশায় এবং মৃত্যুর পরে একে অপরকে সম্মান করা বাধ্যতামূলক। আর এ অনুযায়ী করোনাভাইরাস সংক্রামিত ব্যক্তিদের হয়রানি, বা তাদের অসম্মান করা, বা ভাইরাসের ফলে যারা মারা গেছে তাদের অপমান করা হারাম।

এছাড়াও আল-আজহার ভাইরাসে সংক্রামিতদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ নিষিদ্ধ করেছেন। মিসরের একটি গ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত এক ডাক্তারকে দাফনের বাধা প্রয়োগ করার পর আল-আজহার এই ফতোয়া প্রদান করেছে।

এ ফতোয়া মিসরের মুফতিও সমর্থিত করেছেন। এই গ্রামের বাসিন্দারা ধারণা করেছে যে, তাকে এই গ্রামে দাফন করা হলে এই গ্রামে দ্রুত এই ভাইরাসের প্রভাব ছড়িয়ে যাবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ