সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

‘বিএনপি জনগণের পাশে দাঁড়ালে সরকারের সহ্য হয় না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো নিজ উদ্যেগে সারাদেশে সুবিধাবঞ্চিত খেটে খাওয়া অসহায় মানুষদের মাঝে যখন মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও খাদ্যসামগ্রী বিতরণে ঝাঁপিয়ে পড়েছে তখন এই মানবিক উদ্যমকে সহ্য করতে পারছে না সরকার। এই করোনা মহামারীর মধ্যেও দলমত নির্বিশেষে সমন্বিত উদ্যোগ দুরে থাক, বরং সরকার এক অশুভ অভিপ্রায় নিয়ে এগিয়ে যাচ্ছে।

আজ বুধবার গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

উদ্বেগ প্রকাশ করে ফখরুল বলেন, রাজশাহীর তানোর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবদুল মালেক তার নিজের উদ্যোগে করোনা ভাইরাসের মহাদুর্যোগে অসহায় ও নিরন্ন মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিতরণ করছিলেন। তখন আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেফতার করে। তাকে ৬ মাসের কারাদন্ড দেয়া হয়েছে।

তিনি বলেন, দেশব্যাপী ক্ষমতাসীন দলের লোকজনদের চাল কেলেঙ্কারীর মতো অপকর্ম ঢাকতেই তরুণ ছাত্রদল নেতা আব্দুল মালেককে গ্রেফতার করে কারাদন্ড দেয়া হয়েছে। ক্ষমতাসীন দলের অপকর্মের কারণেই এই মহাদুর্যোগের সময় দেশে আরও অনিশ্চয়তার অন্ধকার নেমে এসেছে। তাই দলীয় লোকজনদের দিয়ে বিএনপি নেতাকর্মীদের ওপর হিংস্র আচরণ করানো হচ্ছে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে লেলিয়ে দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, প্রতিদিন প্রতিনিয়ত দেশব্যাপী সরকারদলীয় লোকজনদের দ্বারা ত্রাণ সামগ্রী চুরির ঘটনা ঘটছে এবং তা গণমাধ্যমে প্রকাশিত হলেও আইনশৃঙ্খলা বাহিনী ভ্রুক্ষেপহীন থাকছে। এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও পুলিশী ক্ষমতার যথেচ্ছ প্রয়োগ থেমে নেই।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ