সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

রাতে সৌদিতে বন্দি থাকা ২৩৪ বাংলাদেশি আসছে বিশেষ বিমানে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যেই সৌদি আরব থেকে ঢাকায় আসছে একটি বিশেষ ফ্লাইট।

সৌদি কারাগারে থাকা ২৩৪ জন বাংলাদেশি ও করোনার কারণে আটকে পড়া ১৩২ জনসসহ মোট ৩৬৬ জন বাংলাদেশিকে নিয়ে রাত সোয়া ৯ টায় শাহজালাল বিমানবন্দরে অবতরণ করবে সৌদি এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইট।

জানা গেছে, দেশে ফেরার অপেক্ষায় থাকা ওই ২৩৪ প্রবাসী বাংলাদেশি সৌদি আরবের কারাগারে ডিটেনশনে ছিলেন। এছাড়া বাকিরা ওমরা হজ্ব করতে গিয়ে আটকা পড়েছিলেন। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ৯ এপ্রিল আটকে পড়া ওমরাহ যাত্রী এবং ডিটেনশনে থাকা বাংলাদেশিদের নিয়ে সৌদি এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে দেশটিতে লকডাউন ও কারফিউ জারি থাকায় সেটা সম্ভব হয়নি।

রিয়াদ বাংলাদেশ দূতাবাস থেকে দেশটির স্থানীয় প্রশাসন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, হজ ও ওমরাহ মন্ত্রণালয় এবং সিভিল এভিয়েশনের সঙ্গে সমন্বয় করে এসব আটকে পড়া যাত্রীদের দেশে পাঠানো হচ্ছে। সৌদি আরবের রিয়াদ বাংলাদেশ দূতাবাস, জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট এবং মক্কা বাংলাদেশ হজ মিশনের কর্মকর্তাদের সহযোগিতায় এসব যাত্রীরা দেশে ফিরতে পারছেন বলেও জানান তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ