রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

নিযামুদ্দিনে মাওলানা সাদের কামরায় পুলিশের তল্লাশি, কঠিন হলো মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের দিল্লির নিযামুদ্দিনে মাওলানা সাদের কামরায় পুলিশ তল্লাশি চালিয়েছে বলে খবার পাওয়া গেছে।

টাইমস অব ইন্ডিয়া জানায়, গত মার্চ মাসে তাবলিগ জামাতের মুরব্বিদের বিরুদ্ধে করা মামলায় অনিচ্ছাকৃত হত্যার ধারা নতুন করে সংযুক্ত করেছে পুলিশের ক্রাইম ব্রাঞ্চ।

সূত্রমতে জানা যায়, করোনাভাইরাস ছড়ানোর অভিযোগে ক্রাইম ব্রাঞ্চের পক্ষ থেকে আগেই তাবলিগ জামাতের বিরুদ্ধে এফআইআর করা হয়েছিল। এবার তার সঙ্গে ভারতীয় দণ্ডবিধির ৩০৪ ধারা অনুযায়ী অনিচ্ছাকৃত হত্যার ধারা সংযুক্ত করা হলো।

শুধু তাই নয়, পুলিশ মারকাজে আসা তহবিল ও লেনদেনের নথিপত্রও তল্লাশি করে। মাওলানা সাদের ছেলেদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। পুলিশের পক্ষ থেকে তাবলিগ জামাতের দিল্লির মারকাজে যোগ দেয়া এক হাজার ৮৯০ বিদেশি নাগরিকের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করা হয়েছে। এ ছাড়া মারকাজের সঙ্গে যুক্ত ১৮ জনকে নোটিশ দিয়ে তাদের তদন্তে সহযোগিতা করতে বলা হয়েছে।

বিহারের বিভিন্ন জেলা থেকে তাবলিগ জামাতের সঙ্গে যুক্ত ৫৭ বিদেশি নাগরিককে গ্রেফতার করেছে বিহার পুলিশ।তাদের পাসপোর্টও আটক করা হয়েছে। ৫৭ বিদেশি নাগরিকের মধ্যে পাটনা থেকে ১৭, কিষাণগঞ্জ থেকে ১১, আরারিয়া থেকে ১৮ এবং বাক্সার থেকে ১১ জনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।

এ বিষয়ে বিহারের কিষাণগঞ্জের পুলিশ সুপার কুমার আশীষ বলেন, পর্যটন ভিসায় ১০ ইন্দোনেশীয় এবং একজন মালয়েশিয়ার নাগরিক এসে তারা ভিসার নিয়ম লঙ্ঘন করেছেন। তারা কিষাণগঞ্জে আসার বিষয়ে স্থানীয় পুলিশকে কিছুই জানাননি বলেও পুলিশ সুপার কুমার আশীষ জানান। সূত্র: টাইমস অব ইন্ডিয়া, ইন্ডিয়া টুডে

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ