রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

হিজবুল্লাহর গাড়িতে ইসরায়েলের রকেট হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লেবাননে হিজবুল্লাহর একটি গাড়িকে লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে ইসরায়েল। সিরিয়ার অভ্যন্তরে ওই হামলা চালানো হয় বলে জানা গেছে।

ইরানের বার্তা সংস্থা প্রেসটিভি জানায়, সিরিয়ার রাজধানী দামেস্ক থেকে ৪৫ কিলোমিটার পশ্চিমে জেদিয়াত ইয়াবুস এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

এলাকাটি লেবাননের বেকা উপত্যকার কাছাকাছি অবস্থিত। এ রকেট হামলায় হিজবুল্লাহর গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটে নি। লেবাননের নিরাপত্তা বাহিনীর এক সূত্রের তথ্যানুযায়ী, প্রথমে ক্ষেপণাস্ত্রের সাহায্যে গাড়িটি ধ্বংসের প্রাথমিক চেষ্টা ব্যর্থ হয়।

এরপরে গাড়িটি থামিয়ে ভেতরের যাত্রীরা জীবন বাঁচিয়ে পালাতে সক্ষম হন। এর অল্প কিছু সময়ের মধ্যেই ইসরায়েলি ড্রোন থেকে ওই গাড়িতে রকেট হামলা চালানো হয়।

এর আগে চলতি মাসের প্রথমদিকে হিজবুল্লাহর শীর্ষ পর্যায়ের কমান্ডার আলি মুহাম্মদ ইউনূসকে হত্যা করা হয়। ওই হত্যাকাণ্ড ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ ঘটিয়েছে বলে ধারণা করা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ