রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

অনাহারে ৩ কোটি মানুষের প্রাণহানির আশঙ্কা: ডব্লিউএফপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসের কারণে বিশ্বজুড়ে অসহায় ও দুস্থ মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বিশ্ব খাদ্য সংস্থার (ডব্লিউএফপি) প্রধান ডেভিড বেসলে।

বুধবার (১৫ এপ্রিল) কানাডাভিত্তিক সংবাদমাধ্যম গ্লোব অ্যান্ড মেইলকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি এ আহ্বান জানান।

ডেভিড বেসলে বলেন, করোনার কারণে বিশ্বের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য জাতিসংঘ তহবিল গঠন না করলে এ ভয়াবহ পরিণতি হতে পারে। বিভিন্ন দেশের সরকারের আর্থিক সহায়তায় বিশ্বে প্রায় ১০ কোটি (১০০ মিলিয়ন) মানুষকে খাবার দিচ্ছে ডব্লিউএফপি। এর মধ্যে অন্তত ৩ কোটি (৩০ মিলিয়ন) মানুষ খাবার না পেলে অনাহারে মারা যাওয়ার আশঙ্কা রয়েছে। জীবন বাঁচাতে হলে তাদের মুখে খাবার তুলে দেয়া ব্যবস্থা করতে হবে।

ডব্লিউএফপির প্রধান বলেন, করোনার কারণে সারাবিশ্বের অর্থনীতি থেমে গেছে। এ পরিস্থিতিতে বিশ্বব্যাপী ডব্লিউএফপিকে অর্থ সহায়তা বন্ধ করে দিতে পারে। ফলে বিপর্যয় আরও বেড়ে যাবে।

শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, ডব্লিউএফপি অর্থায়ন বন্ধের করলে সর্বনিম্ন ৩ কোটি মানুষ না খেয়ে মারা যাবে। তিন মাসের বেশি সময় ধরে দিনে তিন লাখ মানুষের মৃত্যু হবে। এ কারণে করোনা মোকাবিলায় গৃহীত পরিকল্পনার সঙ্গে অর্থনীতির বিষয়টি বিবেচনা করার কথাও যোগ করেন তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ