রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

দুবাইয়ে আরো কড়াকড়ি হচ্ছে লকডাউন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফরহাদ খান নাঈম

করোনা ভাইরাসের বিস্তার রোধে দুবাইয়ে চলাচলের উপর আরো কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

নতুন আইনানুযায়ী মানুষ মুদিদোকান ও ফার্মেসিতে প্রয়োজনীয় সামগ্রী ক্রয়ের জন্য প্রতি তিন দিনে একবার বাসা থেকে বের হতে পারবে। আর ক্যাশ উত্তোলনের জন্য ব্যাংক কিংবা এটিএম এ প্রতি পাঁচ দিনে একবার যাওয়ার অনুমতি থাকবে। জরুরি অবস্থার ক্ষেত্রে কারণ দর্শানোপূর্বক দিনে দুইবার বাইরে যাওয়ার অনুমতি থাকবে।

উল্লেখ্য, দুবাইয়ে লকডাউনে চলাচলের উপর প্রাথমিক নিষেধাজ্ঞা জারি করা হয় মার্চের শেষের দিকে। পরবর্তীতে নিষেধাজ্ঞা লঙ্ঘনকারীদের জন্য জরিমানার আইন করা হয়।

দুবাই পুলিশ একটি বিবৃতিতে জানায়, বাইরে বের হওয়ার জন্য নির্দিষ্ট সময়ের অনুমতির মেয়াদকাল উত্তীর্ণ হওয়ার আগ পর্যন্ত একই ব্যক্তিকে অতিরিক্ত কোনো অনুমতি দেওয়া হবে না।

জানা গেছে, লকডাউন শেষ হওয়ার পর দুবাই নির্দিষ্ট কিছু গন্তব্যে ফ্লাইট চালু করতে যাচ্ছে। এবং চলাচল ও জনসমাবেশের উপর আরোপিত নিষেধাজ্ঞাও শিথিল করা হবে।

প্রতিদিনই করোনা ভাইরাসের নতুন নতুন কেইস শনাক্ত হওয়ার পরিপ্রেক্ষিতে পরবর্তী নোটিশ দেওয়ার আগ পর্যন্ত সকল হোটেল, রেস্তোরাঁ ও বার বন্ধ থাকবে - মর্মে গত বুধবার রাতে দুবাইয়ের পর্যটন, বাণিজ্য ও বিপণন বিভাগ থেকে একটি সার্কুলার জারি করা হয়েছে।

যদিও কর্তৃপক্ষ ঘোষিত লকডাউনের সময়সীমা শেষ হওয়ার তারিখ নিকটবর্তী হয়েছে, তদুপরি সম্প্রতি আরোপ হওয়া নতুন আইন লকডাউনকে করেছে কঠোরতর এবং অধিক ফলপ্রসূ।

স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায়, সংযুক্ত আরব আমিরাতে এ পর্যন্ত করোনা ভাইরাসের মোট ৫৩৬৫ টি কেইস শনাক্ত করা হয়েছে, মৃত্যু হয়েছে ৩৩ জনের আর সুস্থ হয়েছেন ১০৩৪।

ইংলিশ.আলআরাবিয়া.নেট থেকে ফরহাদ খান নাঈমের অনুবাদ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ