সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

প্রাইভেট মাদরাসাগুলোর পাশে দাঁড়ালো প্রাইভেট মাদরাসা শিক্ষা বোর্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা পরিস্থিতির কারণে বন্ধ থাকা দেশের হাজারো প্রাইভেট মাদরাসাসমূহের বাড়ি ভাড়া মওকুফে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন প্রাইভেট মাদরাসা শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ। কঠিন এ পরিস্থিতিতে এ মাদরাসাগুলোর শিক্ষকদের পাশেও দাঁড়িয়েছেন তারা।

আওয়ার ইসলামের পাঠানো এক বিবৃতিতে প্রাইভেট মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হাফেজ নেছার আহমাদ আন নাছিরী এ দাবি জানান।

বিবৃতিতে তিনি বলেন, দেশের প্রাইভেট হেফজ মাদরাসাগুলো ছাত্রদের বেতনের মাধ্যমে পরিচালিত হয়। বর্তমান সময়ে মাদরাসা বন্ধ থাকার কারণে অর্থ আয়ের পথ বন্ধ রয়েছে।

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে তিনি আরো বলেন, তাই আপনি বাড়ির মালিকদেরকে ভাড়া মওকুফের জন্য নির্দেশ দিন। এবং বা‌ড়ির মা‌লিক‌দের যাবতীয় বিল মওকুফ করুন।

তিনি আরো বলেন, আমরা জানি আপনার একটি ঘোষণাই পারে ভাড়ায় চালিত দেশের হাজারো ছোট ছোট হাফিজি মাদরাসাগুলো সুন্দরভাবে টিকে থাকতে। দীর্ঘদিন মাদরাসা বন্ধ থাকার কারণে অধিকাংশ মাদরাসার প্রধানগণ ভাড়া দিতে অক্ষম। মাদরাসা কর্তৃপক্ষ স্টাফ এবং শিক্ষকদের বেতন-ভাতা দিতে হিমশিম খাচ্ছে। শিক্ষকদের বেতন না দিলে তারাও চলতে পারবে না।তাই ভাড়া মওকুফ হলে শিক্ষকদের দাবি পূরণ হয় সাথে সাথে মাদ্রাসার সমস্যা ও সমাধান হয়।

তিনি আরো বলেন,এ মহাদুর্যোগের মুহূর্তে কওমি, হাফিজিয়া মাদরাসার শিক্ষকদের পাশে দাঁড়ানোর জন্য এবং নগদ অর্থ দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন। আর এ সমস্ত হাফিজি মাদরাসা গুলো সরকারের সহযোগিতা বা সাধারণ মানুষের দ্বারা পরিচালিত হয়ে থাকে।

বাড়ির মালিকদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, আমরা আশা করছি বিশ্বব্যাপী করোনা ভাইরাসের এই ভয়াবহতায় বাড়ির মালিকগণ সহায়তার হাত প্রসারিত করবেন।

এই দুর্যোগ মুহূর্তে একে অপরের পাশে দাঁড়ানো ছাড়া এই দুর্যোগ থেকে উত্তরণ কঠিন। আল্লাহ তাআলা যেন আপনাদেরকে এই দুর্যোগে হাফেজ যে কোরআন দের পাশে থাকার তাওফীক দান করেন এবং বাংলাদেশসহ সারা বিশ্বকে করোনা ভাইরাসের এই মহামারী থেকে হেফাজত করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ