রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

মদিনার মসজিদে নববির ইফতার আয়োজন স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বুধবার (১৫ এপ্রিল) মসজিদে নববী কর্তৃপক্ষ বৈশ্বিক মহামারি করোনা পরিস্থিতি বিবেচনায় রেখে মসজিদে নববীতে ইফতারের যাবতীয় আয়োজনকে স্থগিত ঘোষণা করেছে।

লিখিত নোটিশে ইফতারে আয়োজকদের জানানো হয়, ‘ইফতারের মহান সেবায় আগ্রহীদের কল্যাণমূলক কাজে আগ্রহ ও অভিপ্রায়ের বিষয়টি খুব ভালোভাবেই অনুভব করছি। কিন্তু বর্তমান পরিস্থিতিতে নিজেদের শতভাগ স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি নিশ্চিতকল্পে আমাদের এই বেদনাময় সিদ্ধান্ত নিতে হচ্ছে।’

মসজিদে নববীর ইফতার আয়োজনের মোহনীয় দৃশ্য, অভাবনীয় পরিবেশ ও আন্তরিকতার কথা বলে বুঝানো মুশকিল। মসজিদে নববীর পুরো চত্বরে ইফতারের আয়োজন করা হয় আগত মেহমানদের জন্য। রমজানে মদিনার মেজবানদের মেহমানদারির চিত্র ইসলামের শিক্ষা, হাদিসের শিক্ষা।

এক হাদিসে ইরশাদ হয়েছে, হজরত জায়েদ ইবনে খালেদ আল জুহানি (রা.) থেকে বর্ণিত, হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ‘যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে সে রোজাদারের সমপরিমাণ সওয়াব পাবে, রোজাদারের সওয়াব থেকে একটুও কমানো হবে না।’ –সুনানে তিরমিজি: ৮০৭

এই হাদিসে আলোকে মদিনাবাসী যেন রাসূলের কাছে ওয়াদাবদ্ধ হয়েছেন, রোজাদারদের ইফতার করানোর সঙ্গে সঙ্গে মেহমানদের খুশি করবেন। ইফতারের আগে নিষ্পাপ শিশু থেকে শুরু করে যুবক ও বৃদ্ধদের ইফতার আয়োজন নিয়ে কর্মচাঞ্চল্য দেখে এটাই মনে হয়। আফসোস! এবার দেখা যাবে না, মদিনার সেই আলোকিত ইফতার আয়োজন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ