রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

করোনা বিষয়ে সচেতনতায় আমেরিকার বিলবোর্ডে রাসুল সা. এর বাণী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা সম্পর্কে মানুষকে সচেতন করতে আমেরিকার বিলবোর্ডে লেখা হয়েছে ইসলামের সর্বশেষ নবি ও রাসুল হজরত মুহাম্মদ সা. এর বাণী।

জানা যায়, বিলবোর্ডটিতে নবি মুহাম্মদ সা. এর একটি বাণী লেখা রয়েছে। তার হাদিসের বরাত দিয়ে সেখানে বলা হয়েছে, ‘সংক্রামক রোগের সময় তোমরা বারবার হাত ধোও, সংক্রামিত এলাকায় প্রবেশ করো না এবং সংক্রামিত এলাকা থেকে বাইরে যেও না।’

যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে টাঙানো এ বিলবোর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। গেইনপিচ নামে একটি অলাভজনক সংস্থা শিকাগোর ওহারে বিমানবন্দরের অদূরে এই বিলবোর্ডটি স্থাপন করেছে।

যুক্তরাষ্ট্রের ইলিনয় ভিত্তিক ইসলামি সংস্থাটির যাত্রা শুরু হয় ২০০৮ সালে। সংস্থাটির প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে, সাধারণ মার্কিন জনগণের মধ্যে সঠিক ইসলামি জ্ঞান বিতরণ করা।

এ ছাড়া দেশটিতে ক্রমবর্ধমান ইসলামোফোবিয়া বা ইসলাম ভীতি দূর করা। যাতে ইসলামি মূল্যবোধ সম্পর্কে তারা যথাযথভাবে জানতে পারে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ