সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

মানিকগঞ্জে ট্রলির সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মানিকগঞ্জের দৌলতপুরে ট্রলির সঙ্গে সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতের নাম বিল্টু মিয়া (৪৫)।

আজ সোমবার সকালে উপজেলার কালিবাড়ী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, নিহত বিল্টু মিয়া মানিকগঞ্জ শহরের নগরভবন এলাকার বাসিন্দা। তিনি একটি রডের দোকানের কর্মচারী।

দৌলতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, বিল্টু মিয়া মানিকগঞ্জ শহরের রড সিমেন্টের দোকান মেসার্স ফারুক এন্টারপ্রাইজের একজন কর্মচারী। সকালে তিনি মোটরসাইকেল যোগে দৌলতপুরে দোকানের অপর এক কর্মচারীর কাছ থেকে টাকা নিতে আসেন।

টাকা নিয়ে শহরে ফেরার পথে টিন বোঝাই একটি ট্রলির সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় বিল্টুর। দুর্ঘটনার পর ট্রলি রেখে চালক পালিয়ে গেছেন।

নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্ততি নেয়া হচ্ছে বলে জানান তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ