রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

করোনায় রোজা ভাঙ্গা যায়েজ নেই: আল আজহারের ফতোয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিশরের আল আজহার এক বিবৃতিতে বলেছে করোনাভাইরাসের কারণে রমজান মাসে মুসলিমদের রোজা ভাঙ্গা জায়েজ নেই।

আল আজহার বলছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়েবসাইটে বলা হয়েছে, পানি পান করা করোনাভাইরাস সংক্রমণ থেকে রক্ষা করে এটা পুরোপুরিভাবে প্রমাণিত হয়নি।

তারা আরও বলেছে, এমন কোনও প্রমাণ নেই যে, মাউথওয়াশ ব্যবহার করে করোনভাইরাস থেকে রক্ষা পাওয়া যাবে। তবে হ্যা, কিছু মাউথওয়াশ আছে যা কয়েক মিনিটের জন্য মুখের কিছু নির্দিষ্ট জীবাণু দূর করতে সক্ষম। কিন্তু এটাও করোনাভাইরাস আক্রান্ত হওয়া থেকে রক্ষা করতে পারে না।

আল আজহার কর্তৃপক্ষ আরও বলে, মুসলমানদের জন্য রমজানের রোজা না রাখা যায়েজ তখন হবে যদি কোনও স্বাস্থ্য বিষয়ক স্পেশালিস্ট ডাক্তার বলে যে, পানি পান করে করোনাভাইরাস সংক্রমণ থেকে রক্ষা পাওয়া যাবে। প্রত্যেক মুসলমানের জন্য রোজা রাখা বাধ্যতামূলক, এখন তাদের সিদ্ধান্ত তারা রোজা রাখবে কি রাখবে না।

তবে এই সংস্থাটি এটুকু শিথিলতা প্রদর্শন করেছে যে, যদি কোনও মুসলমান গাল ভিজিয়ে নিতে চায় তাহলে ওজু করার সময় ওজুর পানি দিয়ে হালকা গাল ভিজিয়ে নিতে পারবে তবে যেন অতিরিক্ত না হয়ে যায়। অর্থাৎ পেটে পানি পৌঁছে না যায়। সূত্র: আল আরাবিয়া

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ