সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

দিল্লি থেকে বাংলাদেশিদের ফেরাতে বিশেষ ফ্লাইট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লকডাউনের কারণে ভারতের দিল্লিতে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে বিশেষ ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী শুক্রবার এই ফ্লাইট পরিচালনা করা হবে।

আজ বুধবার বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোকাব্বির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশি নাগরিকদের দিল্লি থেকে ফেরাতে ২৪ এপ্রিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিশেষ ফ্লাইট পরিচালনা করবে।

‘ওই ফ্লাইটে ইকোনমি ক্লাসে ১৫০ জন ও বিজনেস ক্লাসে ১২ জন ভ্রমণ করতে পারবেন জানিয়ে তিনি বলেন, ২১ এপ্রিল থেকে ২৩ এপ্রিল দুপুর পর্যন্ত বিমানের মোবাইল অ্যাপ ও ওয়েব সইট থেকে টিকিট কেনা যাবে।’

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে আকাশপথে নিয়মিত যোগাযোগ বন্ধ থাকায় বিশেষ ব্যবস্থায় নাগরিকদের দেশে ফিরিয়ে আনা হচ্ছে। এরই মধ্যে ভারতের চেন্নাই থেকে ইউস-বাংলা এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে সোম ও মঙ্গলবার দুইদিনে ৩২৮ জনকে ফিরে এসেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ