রবিবার, ০৫ জুলাই ২০২৬ ।। ২১ আষাঢ় ১৪৩৩ ।। ২০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘জুলাই অভ্যুত্থান ব্যর্থ হলে বিএনপি নেতাকর্মীদের ফাঁসির কাষ্ঠে ঝুলতে হতো’ জমিয়তের খিলগাঁও থানা শাখার প্রস্তুতি সভা অনুষ্ঠিত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে প্রায় ৩ হাজার ইমাম নেবে রামপুরার মোহাম্মদিয়া জামে মসজিদ জামিয়া ইমদাদিয়ার হিফজ বিভাগের প্রবীণ শিক্ষক হাফেজ রুহুল আমিনের ইন্তেকাল আদর্শ ইমামকে হতে হবে সমাজের আলোকবর্তিকা: শায়খ আহমাদুল্লাহ ‘গণভোটের রায় মেনে অবিলম্বে জুলাই সনদ কার্যকর করতে হবে’ দলে গতি আনতে পরিকল্পনা জানালেন ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব ‘এ দেশে এক পীরের যত মুরীদ আছে পুরো জামায়াত মিলেও এত লোক নেই’ জমিয়তের ঢাকা মহানগর উত্তর কাউন্সিল সফল করতে মতবিনিময় সভা

হাসপাতাল থেকে দেশবাসীর প্রতি আল্লামা আহমদ শফী'র আকুল আবেদন!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হাসপাতাল থেকে দেশবাসীর প্রতি আমীরে হেফাজত শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী একটি আবেদন করেছেন। আওয়ার ইসলামে পাঠানো এ আহ্বানে তিনি বলেন-

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ

প্রিয় দেশবাসী! প্রাণঘাতি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সারা বিশ্বের ন্যায় আমাদের প্রিয় মাতৃভূমিও বিপর্যস্ত। এ একটি ভাইরাসের কারণে থমকে গেছে পুরো বিশ্ব। ব্যবসা-বাণিজ্য, শিল্প-কারখানা, আমদানী-রফতানী সবই বন্ধ। কৃষক-শ্রমিক-দিনমুজুর তথা খেটে খাওয়া মানুষগুলো আজ কর্মহীন। নিম্নবিত্ত থেকে সমাজের সর্বস্তরের মানুষ অর্থনৈতিক অনিশ্চয়তায় দিন পার করছে।

এ নাজুক পরিস্থিতিতে দেশের মানুষ আজ বড় অসহায় ও অভাব-অনটনে দিনাতিপাত করছেন। এমন দুর্দিনে সমাজের বিত্তবানদের মানুষের পাশে দাঁড়াবার নৈতিক দায়িত্ব। মানুষের জন্য কিছু করার মোক্ষম সময়। আসুন যার যার সাধ্যানুযায়ী খাদ্য, ইফতার সামগ্রী ও আর্থিক সহযোগিতার হাত প্রসারিত করি!

প্রিয় দেশবাসী! ‌আপনারা অবশ্যই অবগত আছেন যে, দেশের দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানসমূহ (কওমী মাদরাসা) জাতির ঈমান-আকীদা ও দ্বীনি শিক্ষার পাশাপাশি নৈতিকতাসম্পন্ন জাতি গঠনে নিরন্তন ভূমিকা রেখে আসছে।শতাব্দিকাল থেকেই কওমী উত্তীর্ণ শিক্ষার্থীরা দেশ তথা জাতির যেকোন দুর্যোগ ও সংকটময় মুহুর্তে মানুষের কল্যাণে নিবেদিত থাকার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে আসছে।

এ কওমী মাদরাসাগুলো কোন ধরনের সরকারী অনুদানে পরিচালিত হয় না। মহান আল্লাহ তাআলার অনুগ্রহ, আপনাদের সার্বিক সহযোগিতা ও দোয়ায় প্রতিষ্ঠানসমূহ পরিচালিত হচ্ছে।পুরো বাংলাদেশে এমন কওমী মাদরাসার সংখ্যা লক্ষাধিক। এসব মাদরাসার নির্দিষ্ট বা স্থায়ী কোন আয়ের উৎস নেই। মানুষের অকৃত্রিম ভালোবাসাই প্রতিষ্ঠানসমূহের মূলধন।

প্রিয় দেশবাসী!

আল্লাহর রহমত ও আপনাদের অকৃত্রিম ভালোবাসায় পরিচালিত কওমী মাদরাসাসমূহের সারা বছরের ব্যয় নির্বাহের জন্য পবিত্র রমজান মাসে জনগণ থেকে দান-অনুদান সংগ্রহ করে থাকে। বর্তমান করোনার বির্পযস্ত পরিস্থিতির শিকার দীনি প্রতিষ্ঠানগুলোও।

যার কারণে প্রতিষ্ঠানগুলোতে অধ্যায়নরত অসহায়-এতিম তালিবে ইলম, উস্তাদ ও কর্মচারীদের খাদ্য, বেতন-ভাতা ইত্যাদি ব্যয় নির্বাহ চরম সংকটে পড়েছে। এমতাবস্থায় সমাজের বিত্তবানদের সহযোগিতা পূর্বের চেয়ে আরো বেশি হওয়া প্রয়োজন। যেহেতু এ মাদরাসাসমূহে দান-অনুদানের মাধ্যমে অসহায় মানুষের সহযোগিতা হয় পাশাপাশি ইসলাম প্রচারে সহায়ক ভূমিকা রাখে।

প্রিয় দেশবাসী! তাই উল্লিখিত দুর্যোগ ও সংকটময় সময়ে দেশের দ্বীনদরদী দানশীল ভাই-বোনদের খেদমতে বিশেষ আবেদন, ঐতিহ্যবাহী এ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের বহুমুখী প্রকল্পসমূহ বাস্তবায়ন এবং সার্বিক ব্যয় নির্বাহের জন্য আপনাদের সহযোগিতা আরো বৃদ্ধি করবেন। এককালীন দান-অনুদান, খাদ্যসামগ্রী, যাকাত, সাদকা, ফিতরা, ইত্যাদি মুক্তহস্তে নিজে দান করুন এবং অন্যকে দান করতে উৎসাহিত করতঃ মহান আল্লাহ তাআলার রেযামন্দি হাসিল করতে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি!

আহ্বানে- আল্লামা শাহ আহমদ শফী- মহাপরিচালক, আল জামেয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী,চট্টগ্রাম। আমীর, হেফাজতে ইসলাম বাংলাদেশ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ