সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

মসজিদ উন্মুক্ত করায় সরকারকে আল্লামা আহমদ শফী ও শীর্ষ আলেমদের ধন্যবাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আল হাইআতুল উলয়া লিল- জামিআতিল কওমিয়ার চেয়ারম্যান ও হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি ও দেশের শীর্ষ উলামায়ে কেরামের আহ্বানে সাড়া দিয়ে মসজিদ খুলে দেয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন তারা।

রমজান মাসের ফযীলতের কথা বিবেচনায় নিয়ে সুস্থ ব্যক্তিদের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ৭ মে থেকে ৫ ওয়াক্ত নামাজের জামাত, জুমা, ও তারাবি ও ইতিকাফের জন্য দেশের সকল মসজিদ খুলে দেওয়ার নির্দেশ জারি করায় আল্লামা আহমদ শফি ও দেশের শীর্ষ আলেম মাননীয় প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রীদেরকে ধন্যবাদ জানিয়েছেন।

আজ বুধবার আওয়ার ইসলামে পাঠানো এক বিবৃতিতে এ ধন্যবাদ জানিয়েছেন।

মসজিদ কর্তৃপক্ষ যথাযথ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করে এবং সরকার কর্তৃক আরোপিত শর্তসমূহ যথাযথভাবে পালন করে আজ থেকে মসজিদে পাঁচ ওয়াক্তের জামাত, জুমা, ও তারাবি আদায়ের পদক্ষেপ গ্রহণ এবং করোনাভাইরাস থেকে মুক্তির জন্য মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে তাওবা ও ইসতেগফার করার উদাত্ত আহবান জানান আল্লামা শাহ আহমদ শফী ও আলেমগণ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ