সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

‘আহ্ এত দ্রুত তাকে হারিয়ে ফেললাম’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি ফয়জুল্লাহ ।।

ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান, বর্ষীয়ান আলেমেদ্বীন ও রাজনিতিক, মাওলানা আবদুল লতিফ নেজামী সাহেব রহ, আজ (১১/০৫/২০২০) বাদ মাগরীব (৮,৩০ মিনিটের) দিকে রফীকে আ’লার ডাকে সাড়া দিয়েছেন إنا لله وإنا إليه راجعون

দেশের অন্যতম শীর্ষ আলেম দ্বীন, দীন-মিল্লাতের অতন্দ্রপ্রহরী, মাখদুমুল উলামা,আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন আবদুল লতিফ নেজামী সাহেব রহ, এর ইন্তেকালের খবরটি খুবই দুঃখ ও বেদনার। তাঁর মরহুম হয়ে যাওয়ার সংবাদে মনটা ভেঙ্গে যাচ্ছে। সমৃতির আয়নায় ভেসে উঠছে টুকরো টুকরো অনেক ঘটনা। আহ্ এত দ্রুত তাঁকে হারিয়ে ফেললাম

প্রখ্যাত ও শীর্ষ ইসলামী চিন্তাবিদ, ঈমানী সকল আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব, মাওলানা নেজামী সাহেব রহ বহু গুণে গুণান্বিত ছিলেন। আমি আমার জীবনে তাঁকে কোন দিন তাকে ভুলতে পারবো না। তাঁর চিন্তা ও প্রজ্ঞা অভিভূত হওয়ার মতো। তাঁর যুক্তিনির্ভর, গাম্ভীর্যপুর্ন উচ্চারন প্রতিবার অনুপ্রানিত হয়েছি, তাঁর আন্তরিকতাপূর্ণ দু'আ লাভ করেছি।তাঁর হাস্যোজ্জল মুখ ভুলতে পারবো না ।তাঁর পরম স্নেহ, মমতায় সিক্ত হয়েছি জীবনের বাকে বাকে।

তিনি ছিলেন একজন অভিভাবক আলেমে দীন।এদেশের এক পথনির্দেশক প্রাজ্ঞ আলেম। এ মুহূর্তে তাঁর ব্যক্তিত্ব ও অভিভাবকত্বের জায়গাটিতে যে শূন্যতা তৈরি হয়েছে, তা পূরণ করার মতো আর কেও কি আছেন?

আমরা যা হারালাম তার সাথে কোন কিছুর তুলনা চলেনা। আল্লাহভীরু, মুখলিস, বিচক্ষন , সময়োপযোগী দুরদর্শী সিদ্ধান্ত নিতে পারঙ্গম , এই আলেম মনিষীর ইন্তেকালে আমি গভীর ভাবে শোকাহত। আমি তাঁর মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়,স্বজন এবং সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমাবেদনা জানাচ্ছি।

দেশবরেন্য বিখ্যাত এই দরদী আলেম ও মুরুব্বীর জন্য আমরা মহান আল্লাহর শাহী দরবারে কায়মনোবাক্যে মুনাজাত করছি, আল্লাহ! আপনি আপনার এই প্রিয় মুখলিস, আলেম বান্দাহকে আপনার রহমতের চাদরে আবৃত করে চিরস্থায়ী জান্নাতের মেহমান করে নিন। আমীন।

-ওআই/আবদুল্লাহ তামিম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ